editor

প্রকাশিত: 11:46 AM, December 13, 2021

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

ডেস্ক রিপোর্ট
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। হালকা লক্ষণ নিয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার অফিস। এতে বলা হয়েছে, রামাফোসা পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন। রোববার তিনি কেপটাউনে সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্কের স্মরণে এক রাষ্ট্রীয় স্মরণসভায় যোগ দেন। এরপরই অসুস্থ বোধ করতে থাকেন। পরে তার পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট করোনা ভাইরাসের কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রথম শনাক্ত হয়েছে তার দেশে।

ধারণা করা হয়, সেখান থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। বর্তমানে কেপটাউনে আইসোলেশনে আছেন সিরিল রামাফোসা। তার তত্ত্বাবধান করছে সাউথ আফ্রিকান মিলিটারি হেলথ সার্ভিস। এরই মধ্যে আগামী সপ্তাহ পর্যন্ত সব রাষ্ট্রীয় দায়িত্ব তিনি ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজার কাছে হস্তান্তর করেছেন।

প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, রামাফোসা এবং তার টিমের সবাইকে গত সপ্তাহে বহুবার করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এ সময়ে তারা পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর করছিলেন। এর মধ্যে তার সফরসঙ্গীদের কয়েকজনের দেহে নাইজেরিয়াতে করোনা পজেটিভ পাওয়া যায়। তারা সেখান থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকায় ফেরত যান। এরপরই পুরো টিমের বাকি সদস্যদের পরীক্ষা করা হয়। এতে রামাফোসা এবং প্রতিনিধিদের সবার করোনা নেগেটিভ পাওয়া যায়। ৮ই ডিসেম্বর বুধবার সেনেগাল থেকে তারা দক্ষিণ আফ্রিকায় ফেরেন। এ সময়ও পরীক্ষায় তাদের করোনা ধরা পড়েনি। এদিনই রামাফোসা জোহানেসবার্গে ফেরেন। সেখানেও পরীক্ষায় নেগেটিভ পাওয়া যায়।

রামাফোসাকে উদ্ধৃত করে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিজে আক্রান্ত হয়েছেন এবং এর মধ্য দিয়ে তিনি বাকি সব নাগরিককে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। সংক্রমণের বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মারাত্মক অসুস্থ এবং হাসপাতালে ভর্তি হওয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা হলো টিকা নেয়া।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও