editor

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

অগ্রণী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প রাজনগরে সেবা পেলেন ৩ শতাধিক নারী-পুরুষ

অগ্রণী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প রাজনগরে সেবা পেলেন ৩ শতাধিক নারী-পুরুষ

4

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অগ্রণী দুয়ার ব্যাংকের দেশব্যাপী কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক চৌধুরীবাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ইউনিয়নের দক্ষিণ বানারাই পয়েন্টে অনুষ্ঠিত ওই ক্যাম্পে ৪-৫টি গ্রামের অন্তত ৩ শতাধিক নারী-পুরুষ প্রাথমিক চিকিৎসা সেবা পেয়েছেন। রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাসের নেতৃত্বাধীন ৪ সদস্যের মেডিকেল টিম পরিচালিত ওই ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল রাজনগর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। সাবেক ইউপি সদস্য খিজির মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক আহমদ-উর রহমান ইমরান এবং অগ্রণী চৌধুরীবাজার এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা মিফতাউর রহমানের নাহিদের যৌথ সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. লুৎফুল মজিদ এবং অগ্রণী দুয়ার ব্যাংকের সিলেট বিভাগীয় কর্মকর্তা মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা আক্তার, ডা. মো. শাহিন ভূঁইয়া ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মেডিকেল অফিসার টমাস দে টিটু, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেল, রাজনগর ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মনসুর আহমদ, অগ্রণী ব্যাংকের চৌধুরীবাজার এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মিছবাহুর রহমান এবং স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তৌফিক আলম নাইম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেডিকেল টিমের প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাস বলেন, চিকিৎসা সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার নাগরিক অধিকার বাস্তবায়নে জেলা উপজেলা এমনকি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগনের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বৈশ্বিক মহামারি করোনার এই কঠিন সময়ে সবাইকে মাস্ক পরিধানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের অনুষ্ঠানে আপনারা যেভাবে মাস্ক পড়েছেন এটা অন্য সময়ও করবেন বলে আশা করি। এতে আমরা কিছুটা হলেও নিরাপদ থাকবো। ব্যাংক শুধু আর্থিক বিষয়াদি নিয়ে কাজ করছে না উল্লেখ করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটি তথা কর্পোরেট রেনপনসিবিলিটির আওতায় অগ্রণী ব্যাংক যে কার্যক্রম পরিচালনা করছে বিশেষ: চিকিৎসা সেবায় অগ্রণী ব্যাংকের এমন উদ্যোগের সত্যিই প্রশংসণীয়। উল্লেখ্য, নারীদের জন্য নারী চিকিৎসকের ব্যবস্থা রাখা ছাড়াও ওই মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিংয়ের বিশেষ আয়োজন ছিল। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

1 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

4 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

6 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

2 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

4 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

2 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

5 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত

1
6