admin
প্রকাশিত: 7:39 PM, August 9, 2024
বিগত আন্দোলন সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশে দোয়ার কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর পাড়া-মহল্লায় জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিজ নিজ এলাকার সকল মুসল্লিকে নিয়ে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে গ্রহণ করেন।
নগরীর হাউজিং এস্টেট মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী এবং সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী।
নিজ এলাকা চৌকিদিঘী জামে মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।
এছাড়া নগরীর প্রত্যেক ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ