editor

প্রকাশিত: 6:57 PM, November 2, 2023

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলছে চলবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলছে চলবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

অবরোধের ৩য় দিনে সিলেট মহানগর জামায়াতের মিছিল

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবীতে জামায়াত আহুত টানা ৩ দিনের অবরোধ স্বতস্ফুর্তভাবে সফলের মাধ্যমে দেশবাসী ফ্যাসিবাদী সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্রের প্রতি বাকশালী সরকারের ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে তাদের কাছে ক্ষমতা হস্থান্তর করে দ্রুত বিদায় নেয়া উচিত। দেশে পাতানো নির্বাচনের স্বপ্ন আর পূরণ হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন বন্ধ করা যাবেনা। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পতনে বাধ্য করা হবে।

তিনি বৃহস্পতিবার সকালে সকালে জামায়াত কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচীর ৩য় দিনে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে জামায়াতের পক্ষ থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল বের করা হয়।

বক্তারা বলেন, আজ্ঞাবহ দলীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটারবিহীন নির্বাচনের পরিনতি ভালো হবেনা। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে দ্রুত পদত্যাগ করুন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। চূড়ান্ত বিজয় ছাড়া বিক্ষুব্ধ জনতার এই আন্দোলন কোনভাবেই বন্ধ হবেনা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও