editor
প্রকাশিত: 6:02 PM, November 6, 2021
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য জাহান জেব ইবনে খালেদ এর সিলেট নগরীর জিন্দাবাজারস্থ চেম্বারে হামলা, ভাংচুর ও তালাবন্ধ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এমদাদুল হক।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাহান জেব ইবনে খালেদ নগরীর পূর্ব জিন্দাবাজারে আর.বি কমপ্লেক্সের ৩য় তলায় ৩২১নং দোকান ঘরটি ভাড়া নিয়ে অপু জাহান এন্ড এসোসিয়েট নামক চেম্বার করে ২ বছর যাবত সরকারের আয়কর আদায়ের কাজের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ভাড়া লেনদেনের বিষয়ে মতবিরোধের জের ধরে রেন্ট কন্ট্রোল আদালতে মামলা চলাকালীন অবস্থায় ও আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্বেও গত ১ নভেম্বর সকাল ৯টায় দোকান মালিকের সন্ত্রাসী বাহিনী এসে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে এবং জাহান জেব ইবনে খালেদকে শারীরিক লাঞ্ছনা করে চেম্বার থেকে বের করে দিয়ে দোকান-কোঠা তালাবদ্ধ করে দেয়।
নেতৃবৃন্দ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল