editor

প্রকাশিত: 10:57 PM, October 27, 2021

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সংবর্ধনা

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
বিশ্বনবী (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব–এডভোকেট মতিউর রহমান আকন্দ ।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী জেনারেল ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকে মতিউর রহমান আকন্দ বলেছেন, মানবতার মুক্তি দূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হচ্ছেন গোটা মানবজাতির প্রতি রহমত স্বরুপ।

তিনি মুসলিম উম্মাহর জীবন পরিচালনার সর্বোত্তম আদর্শ। মানবজাতিকে নেতৃত্ব দিতে দুনিয়াব্যাপী নানান পথ মতের আভির্ভাব ঘটেছে। কিন্তু কোন মতাদর্শই মানুষের মুক্তি নিশ্চিত করতে পারেনি। অথচ বিশ^নবী (সাঃ) গোটা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করে বুঝিয়ে গেছেন কুরআন হাদীসের অনুসরণই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারে। নবীজী (সাঃ) আমাদের মাঝে নেই। কিন্তু মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন ও নবীজীর সুন্নাহ আজো আমাদের মাঝে অক্ষত অবস্থায় রয়েছে। আমরা যদি ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে বিশ^নবী (সাঃ) কে অনুসরণ করতে পারি। তাহলে ইকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে আইনপেশার সাথে জড়িত আইনজীবীগণকে নবীজী (সাঃ) জীবনাদর্শ অনুকরণের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন।

তিনি আরো বলেন, কোন মুসলমান মূর্তি ভাঙ্গতে পারেনা। মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যারা এই ঘৃণ্য কাজ করেছে তারা মানবতার দুশমন। আইনপেশা একটি সম্মানজনক পেশা। এই পেশার মাধ্যমে অসহায় নিপীড়িত মজলুম মানুষকে সহায়তা করা যায়। বঞ্চিত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীগণ অগ্রণী ভুমিকা পালন করতে পারেন। এই পেশার মাধ্যমেও ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিশ্চিত করা সম্ভব। তাই নবীণ আইনজীবীগণকে নিজেদের ভালো আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। বেশী করে পড়াশোনা করতে হবে। সিনিয়র আইনজীবীদের সম্মান করতে হবে এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

তিনি বুধবার বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের ৪র্থ তলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম ফয়েজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ল’ইয়ার্স কাউন্সিলের সিলেট মহানগরীর প্রধান উপদেষ্ঠা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম ও এডভোকেট মাহফুজুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

অনুষ্ঠানে সিলেট জেলা বারে সদ্য যোগদানকৃত সকল নবীন আইনজীবীদেরকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। নবীন আইনজীবীদের মাঝে রজনীগন্ধা ফুলের স্টিক ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

জেলা আইনজীবী সমিতির সমাজ সেবা বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত অনুষ্ঠানে সিনিয়র আইনজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরীর আবদাল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ মোশাহিদ আলী, এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্ঠা মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলার বারের সিনিয়র আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান, জেলা বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট আব্দুল খালিক, জেলা বারের আইনজীবী এডভোকেট দিলওয়ার হোসেন শামীম, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট রাজিয়া সুলতানা ডলি, জেলা বারের যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মুমিনুর রহমান টিটু, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক এডভোকেট মকসুদ আহমদ,সহ-সম্পাদক এডভোকেট কবির আহমদ, সহ-সম্পাদক এডভোকেট কাউসার আহমদ, সাবেক সহ সম্পাদক এডভোকেট খালেদ জুবায়ের, যুগ্ম সম্পাদক-১ এডভোকেট সালমান আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সাবেক সহ-সম্পাদক এডভোকেট সাবানা ইসলাম, সাবেক সহ- সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, সহ-সম্পাদক এডভোকেট মোবারক হোসেন প্রমূূখ।

প্রধান বক্তার বক্তব্য এডভোকেট এ.টি.এম ফয়েজ বলেন, বিশ^নবী (সাঃ) এর শিক্ষা বাস্থব জীবনে প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সাঃ) জীবন থেকে শিক্ষা নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে শান্তি প্রতিষ্ঠা করতে আইনজীবীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদেরকে ভুলে গেলে চলবেনা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন বিশ^নবী (সাঃ)। তৎকালিন আরবের অন্ধকারাচ্ছন্ন যুগকে মহানবী (সাঃ) সর্বশ্রেষ্ট যুগে পরিনত করেছিলেন। সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় বিশ^নবী (সাঃ) যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন এর শিক্ষা যদি আজো বাস্থবায়ন হয় তাহলে সমাজের চিত্র পাল্টে যাবে। বিশেষ করে আইনপেশায় নিয়োজিতদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) এর জীবনী অনুসরন করতে হবে। তাহলে পরকালিন মুক্তি ও ইহকালিন সাফল্য নিশ্চিত হবে।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, বিশ^ব্যাপী দিকভ্রান্ত, দিশেহারা, অসহায় ও নির্যাতিত-নিপীড়িত মানবজাতির মুক্তিকল্পে আল্লাহ পাক রাব্বুল আল-আমীন তাঁর সর্বশেষ ও সবর্শ্রেষ্ঠ রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) কে সত্যদ্বীন ইসলাম সহ দুনিয়াতে প্রেরণ করেন। রাসুল (সাঃ) মানবাধিকারের পূর্ণাঙ্গ ও চিরন্তন রুপরেখা মানবজাতির সামনে শুধু পেশ করেননি। ইসলামী রাষ্ট্রব্যবস্থায় এর যথাযথ সফল বাস্থবায়ন করে গেছেন। মহানবী (সাঃ) এর জীবনাদর্শ থেকে আমাদেরকে জীবন পরিচালনার প্রকৃত শিক্ষা নিয়ে বাস্থব জীবনে এর প্রয়োগ ঘটাতে হবে। তাহলে রাসুল (সাঃ) এর প্রতি আমাদের ভালবাসার বহিঃপ্রকাশ ঘটবে।

সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, মানবতার মুক্তিদূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন অনুসরনের মাঝেই মুসলিম উম্মাহর সকল কল্যান নিহিত। শুধু দিন বিশেষ আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা জীবন পরিচালনায় মহানবী (সাঃ) এর জীবন চরিত্রকে মেনে চলার শপথ নিতে হবে। তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল