editor

প্রকাশিত: 8:53 PM, December 3, 2021

সিলেট মহানগর কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

সিলেট মহানগর কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

‘খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায়বার নিতে হবে….আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি সরকার। বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায়বার নিতে হবে। বর্তমান তার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন সভাপতির বক্তব্যে বলেন, দেশের শান্তি-স্থিতিশীলতার প্রয়োজনেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো এই সরকারের জন্য দরকার। কারণ তার যদি কোনো ক্ষতি হয় দেশের মানুষ আওয়ামী লীগকে রেহাই দেবে না। খালেদা জিয়ার জন্য দেশের ১৬ কোটি মানুষ রোজা রাখছে, দোয়া করছেন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায় এ জন্য মা-বোনেরা প্রার্থনা করছেন। কিন্তু তার বিদেশ যাওয়ায় সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দিতে চায় না।

সিলেট মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার (তুতু), মোহাম্মদ আলী লাহিন, মহানগর বিএনপি নেতা তফজ্জুল আলী, মহানগর কৃষক দলের সদস্য ময়নুল হক স্বাধীন, আমির হুসেন, মোহিত হাছান, মহসিন রাজা চৌধুরী, যুবদল নেতা ফিরোজ আহমদ, আনিসুজ্জামান লাভলু, মো: তাহের আলী সুমন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাইফুল রহমান, এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলেল আহ্বায়ক সজিব আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সজিব মকছুদুল করিম, মহানগর ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন সুমন, কৃষক দল নেতা সফিক আহমদ চৌধুরী, লিটন আহমদ, ইয়াছিন আহমদ, এবাদুল আহমদ, সোহাগ আহমদ, রিপন আহমদ, এনামুল হক জুমন, সুমন তালুকদার, শেখ সুমন, ছাব্বির আহমদ, মোঃ হৃদয় আলী আমজাদ, বাবুল মিয়া, শিপন আহমদ, মশাহিদ মিয়া, মাহফুজ আলম, শাহ বদরুল প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাছন আহমদ।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী