editor
প্রকাশিত: 6:36 PM, October 31, 2023
স্টাফ রিপোর্টার
যুবদল নেতা দিলু আহমদ জিলুকে হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে কাল বুধবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদল। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ
দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ার পর গাড়ি চাপা দিয়ে যুবদল নেতা দিলু আহমদ জিলুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি’র নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে লালাবাজারের শাহ সিকন্দর সড়কে এই ঘটনা ঘটে। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে লালাবাজার যায় গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন জিলু। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বেলা দুইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে বলে জানান তিনি।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, জিলুকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর তার মৃত্যুর খবর এসেছে। জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জেলা যুবদল নেতা লিটন আহমদ বলেন, ১০টি মোটরসাইকেলের বহরে একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল লালাবাজারে অবস্থান করছিলেন জিলু।
এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পুলিশের গাড়ি চাপায় মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হয় জিলু। এ ঘটনায় জিলুর সহকর্মী সালাহউদ্দিন গুরুতর আহত হয়েছে। সালাহ উদ্দিন দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিলুসহ দু’জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। এর মধ্যে জিলু মারা গেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন, সকালে পিকেটিং করার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন আহত হয়েছিলো। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে জিলু মারা যায়।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও