admin
প্রকাশিত: 8:48 PM, August 9, 2024
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিগত আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের পাশে দাড়ানোর অংশ হিসেবে শুক্রবার গোলাপগঞ্জের নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারসহ নেতৃবৃন্দ।
আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের গুলোতে নিহত গোলাপগঞ্জ গোলাপগঞ্জের দত্তরাই গ্রামের মিনহাজ আহমদ, নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম, সানি আহমদ, তাজ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁওয়ের গৌছ উদ্দিন ও ঢাকা দক্ষিণ রায়গড়ের হাসান আহমদের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমেদ, সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, শহীদুল ইসলাম অপু, মোঃ আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, এম,এ সামাদ, মোফাজ্জল চৌধুরী মোর্শেদ, নজরুল ইসলাম, বাহার আহমেদ, মাহতাব উদ্দিন রুবেল, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, পৌর ছাত্রদলের আহবায়ক সুহেদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ।-বিজ্ঞপ্তি

4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
2 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ