admin

প্রকাশিত: 10:33 PM, August 12, 2024

সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর

সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর যুবদল

সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা ও মহানগর যুবদল বদ্ধপরিকর। পরিবর্তিত সময়ে কোনো ধরনের ভাংচুর, হামলা, অগ্নিসংযোগে যুবদলের নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই। এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

সোমবার দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

এ সময় তিনি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেটের গণমানুষের নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদলের ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনছার আলীসহ গুমের শিকার সব নেতাকর্মীর সন্ধান দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘দীর্ঘ দেড় দশক জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এ দেশের আপামর জনতার বিজয় অর্জিত হয়েছে। দেশের ছাত্রজনতার জীবন আর রক্তের বিনিময়ে পৃথিবীর ইতিহাসে বিরল অভ্যুত্থানে স্বৈরাচারী খুনি হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। এ বিজয় কলঙ্কিত করতে এক শ্রেণির সুযোগসন্ধানী লোক নানা অপচেষ্টায় লিপ্ত। তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

যুবদল সভাপতি বলেন, ‘আমরা শহীদ জিয়ার সৈনিকেরা অশান্তি, অরাজকতায় বিশ^াসী নই। জাতীয়তাবাদী দল জনরায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে বলে আমরা বিশ^াস করি।’

সাম্প্রতিক নানা ঘটনার কথা উল্লেখ করে অ্যাডভোকেট মোমিন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট, ভাংচুর, হামলা, অগ্নিসংযোগের ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। কোনো কোনো জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা ভাংচুরের খবর শোনা যাচ্ছে। এসব ঘটনার কোনটা সঠিক, কোনটা গুজব তা আপনারা ভাল জানেন। তবে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে। যদিও পূণ্যভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি।’

সারাদেশে এ ধরনের কোনো ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা নয় বলে জানান তিনি। একইসাথে অতি উৎসাহী হয়ে কেউ বিশৃংখল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কারের হুশিয়ারি দেন যুবদল সভাপতি।

তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা সিলেট নগর, সিলেট জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রামে গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহারা, বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া সহ প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন।’

যুবদল সভাপতি বলেন, ‘গত দেড় দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। অধিকারহারা মানুষ অনেকটা দিশেহারা জীবনযাপন করছেন। গুম, খুন, মামলা, গ্রেপ্তারের তাণ্ডবে আতঙ্কে দিন কাটিয়েছে। এখন হাসিনার পালিয়ে যাবার মধ্য দিয়ে একটি শান্তি ও সমৃদ্ধির দেশ গড়ার স্বপ্ন আকাঙ্খা আমাদের। সবার সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি জানান, গত জুলাই ও আগস্টের আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার ৭০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অর্ধশত নেতাকর্মী। এদের মধ্যে ১০ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি আহতদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার