admin
প্রকাশিত: 11:04 PM, September 25, 2024
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেছেন, কৃষকের উন্নতি মানেই দেশের উন্নতি। দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি কৃষি। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে সমন্বিত ভাবে কাজ করতে হবে। কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়নের পথ সুগম করে। তাই কৃষি জমির প্রতিটি ইঞ্চি বৈজ্ঞানিক পদ্ধতিতে নিবিড় ভাবে চাষাবাদের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব। তিনি ফসলের নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করে কৃষক পর্যায়ে দ্রুত সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি সম্পদের উন্নয়নে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
তিনি বুধবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘিরপারস্থ খামার বাড়িতে আসন্ন রবি মৌসুমে নিবিড় ফসল আবাদ ও উৎপাদনের লক্ষ্যে হাইব্রিড বোরো ধান সহ অন্যান্য বীজের মজুদ ও বিতরণ বিষয়ে বিভিন্ন বীজ সরবরাহকারী কোম্পানীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির উপরোক্ত কথাগুলো বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ আনিছুজ্জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ণ অফিসার আক্তারুজ্জামান, বিএডিসি (বীজ বিপণন) উপ পরিচালক হুমায়ুন কবির, অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) দেবল সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাশ, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজনীন। মতবিনিময় সভায় বিভিন্ন বীজ সরবরাহকারী ১৮টি কোম্পানীর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন উপজেলার সফল কৃষক, কৃষক প্রতিনিধি, সার ডিলার সহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১
3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)