editor

প্রকাশিত: 11:04 PM, March 22, 2024

ফ্যাসিস্ট ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : কাইয়ুম চৌধুরী

ফ্যাসিস্ট ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে সর্বক্ষেত্রে দুর্নীতির করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন ডলার সংকটের কারনে বিদেশ থেকে পণ্য আমদানী করা সম্ভব হচ্ছেনা। আর দেশীয় পণ্যে তারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। সর্বোপরি দেশ চরম ক্রান্তিরকাল অতিক্রম করছে। যতদিন এই ফ্যাসিস্ট ডামি সরকার ক্ষমতা দখল করে থাকবে ততদিন দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। সাধারণ মানুষকে সাথে নিয়ে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট ও ডামি সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মকসুদ আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, কামাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ, শেখ মনসুর রহমান প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, দেশে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী