editor
প্রকাশিত: 12:04 AM, October 21, 2021

শনিবার সিলেটে যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক
সড়কের সংস্কার ও উন্নয়নমূলক কাজের জন্য সিটি করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের ৪৫টি এলাকায় আগামী শনিবার ১০ ঘণ্টা সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর আওতাধীন এলাকাগুলোতে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাগুলো হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হুসেন গলি, বড় বাজার, দারুস সালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দ মুগনী, চৌকিদেখী, বাশবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরান লেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিশত, সুবিদবাজার, বনকলা পাড়া, শাহি ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী ছড়া, আদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া ও সালুটিকরঘাট।
নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম বলেন, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। জরুরি কাজের জন্য গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন