editor
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
আইপি টিভির ক্ষেত্রে শুধু বিনোদন কনটেন্ট প্রচারের অনুমতি দেওয়া হবে, সংবাদ নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আইপি টিভি অন্যান্য সবকিছু করতে পারবে তবে সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না, এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়ম, আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। অনেক ইউটিউব চ্যানেল ও আইপি টিভি রয়েছে যেগুলো বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি খবরও প্রচার করে থাকে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেগুলো আর খবর প্রচার করতে পারবে না।
ড. হাছান মাহমুদ বলেন, অনেক ইউটিউব চ্যানেল বা আইপি টিভি আছে, সেগুলোকে নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। সেগুলোর তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শেষ হওয়ার পর আমরা নিবন্ধনের কাজ শুরু করব। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আইপি টিভি শুধু এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে কাজ করবে। তাদের নরমাল টেলভিশন চ্যানেলের মতো কাজ করার কথা নয়, এ ধরনের সিদ্ধান্ত ছিল।
তিনি বলেন, অনলাইন নিবন্ধনের কাজ হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো সহসা দেওয়া হবে। তবে যেহেতু কয়েক হাজার অনলাইন ফলে নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যাবে। তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট দেওয়ার পরই আমরা নিবন্ধন দিতে পারছি। তার আগে দিতে পারছি না। সে কারণে আমাদের একটু সময় লাগছে। তবে এ বছরের মধ্যে শেষ করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
3 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
4 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
7 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
4 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
6 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
6 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
6 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
6 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত