editor

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

ইনজামামের চোখে শচীন টেন্ডুলকারের সেরা ইনিংস

ইনজামামের চোখে শচীন টেন্ডুলকারের সেরা ইনিংস

4

অনলাইন ডেস্ক

5

১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার। টেস্ট-ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক। পাকিস্তানের বিপক্ষেই মাস্টার ব্লাস্টার ৭টি সেঞ্চুরি করেছেন। তবে এগুলোর মধ্যে কোনোটিই পাকিস্তান কিংবদন্তি ইনজামাম-উল-হকের চোখে শচীনের সেরা ইনিংস নয়। বরং ইনজি মনে করেন যে, ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা শচীনের ইনিংসটিই তার দেখা সেরা।

6

ইউটিউব শো ‘ডিআরএস উইথ অ্যাশ’ অনুষ্ঠানে সেঞ্চুরিয়নে শচীনের সেই ইনিংসটি নিয়ে ইনজামামকে প্রশ্ন করেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ‘আমি শচীন পাজিকেও এই প্রশ্নটা করেছিলাম। আমি আপনাকেও একই কথা জিজ্ঞাসা করছি। ২০০৩ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়ে তোলে। আনোয়ার সেঞ্চুরি করেন। তবে তারপর শেবাগ আর শচীন পাজি দারুণ খেলে এবং ভারত ম্যাচটা জিতে যায়। ম্যাচের মাঝে আপনার কি মনে হয়েছিল যে, ভারতকে হারানোর পক্ষে যথেষ্ট ছিল পাকিস্তানের ইনিংস? নাকি কম মনে হয়েছিল?’

8

শচীনের ৭৫ বলে ৯৮ রানের ইনিংসটিই পাকিস্তানের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যায়। ইনজামাম বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে ম্যাচ। পরিবেশ পেসারদের অনুকূল ছিল। আমাদের দলে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো বোলার ছিল। সুতরাং আমরা ভেবেছিলাম যে, জয়ের জন্য আমাদের হাতে যথেষ্ট রান রয়েছে। আমি বহুবার শচীনকে ব্যাট করতে দেখেছি। তবে সেই ম্যাচে শচীন যেভাবে ব্যাট করে, আগে কখনও সেরকম দেখিনি। সেখানকার পরিবেশে আমাদের পেসারদের সে যেভাবে সামলেছিল, এককথায় অসাধারণ!’

উল্লেখ্য, সেঞ্চুরিয়নে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৭৩ রান তোলে। সাঈদ আনোয়ার ১০১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৫.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৭৬ রান তুলে ম্যাচ জিতে জায়। শচীন ৭৫ বলে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ রান করে ম্যাচের সেরা হন। ইনজি আরও বলেন, ‘আমি মনে করি যে, ওটাই শচীনের সেরা ইনিংস ছিল। সে সব চাপ ভেঙে চুরমার করে দিয়েছিল। আমাদের সেরা পেসারদের বিপক্ষে সেদিন সে টপ কোয়ালিটির ইনিংস খেলেছিল।’

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

6 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

2 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

7 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

5 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

1 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
6