editor

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

ইসলামকে মাইনাস করে দেশ চলতে পারে না: বাবুনগরী

ইসলামকে মাইনাস করে দেশ চলতে পারে না: বাবুনগরী

1

অনলাইন ডেস্ক

ইসলামকে মাইনাস করে দেশ চলতে পারেনা, চলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরে ঐতিহাসিক সাত মসজিদ প্রাঙ্গণে তিনি এ মন্তব্য করেন।

5

জুনায়েদ বাবুনগরী বলেন, আজকের সমাবেশ প্রমাণ করে ইসলামকে মাইনাস করে ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ চলতে পারে না।

6

তিনি বলেন, এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে ও ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটি ও মানুষ ইসলামের সাথে জড়িত। যতদিন একজন মুসলমান থাকবে ততদিন এদেশে হেফাজতে ইসলামও থাকবে। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। হেফাজতে ইসলাম সরকার বিরোধী আন্দোলনও নয়, আবার সরকারদলীয় আন্দোলনও নয়। আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। আমরা এসেছি হজরত মুহাম্মদ (সা.) এর এজেন্ডা বাস্তবায়নের জন্য। হেফাজতে ইসলামের এজেন্ডাই এটা।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বাবুনগরী বলেন, আপনি সিরাতুন্নাবী (সা.) প্রোগ্রামে বাধা দিয়ে আপনি নিজে বিপদে পড়বেন না। আমাদের জনগনের ও তৌহিদী জনতার মনের ভাব বুঝতে হবে আপনাকে। দাবি-দাওয়া বুঝতে হবে। আমরা আপনার সচিবালয় দখল করার জন্য কিংবা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আন্দোলন করছি না। ওলামায়ে হকের কাছে এই জাতীয় সংসদের কোনো দামই নেই, কোন মূল্যই নেই। যে ওলামায়ে হকের সামনে কোরআন শরীফ আছে। বোখারী শরীফ আছে। ওলামায়ে হকের কাছে কোরআন শরীফ, বোখারী শরীফ, মুসলিম শরীফ এর দাম দুনিয়ার ক্ষমতার চেয়ে কোটি গুণ বেশি।

তিনি বলেন, আমরা সরকার বিরোধী নই, আমরা সরকারের দুশমন নই। আমরা সরকারের শত্রু নই। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আশপাশে যারা আছে তারাই সরকারের প্রধান শত্রু। আমি আগেও বলেছি বাংলাদেশের সরকার একশত বছর থাকুক কিন্তু ইসলামের ওপর হাত দিতে পারবে না।

বাবুনগরী বলেন, সরকারকে ইসলামের শত্রুরা এ কথা সে কথা বলে তিনটি মাহফিল আজকে (বৃহস্পতিবার) বন্ধ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি ছিলেন হেফাজতের উপদেষ্টা মাওলানা আবুল কালাম। তিনি ছাড়াও হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফুজ্জান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিনসহ অনেক আলেম উলামা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাহমাতুল্লাহিল আলামিন বাংলাদেশের জাতীয় সিরাত কনফারেন্স উপলক্ষ্যে ঢাকায় আসেন আল্লামা বাবুনগরী। প্রশাসনের বাধায় অনুষ্ঠান না হওয়ায় রাহমানিয়া মাদরাসায় সংক্ষিপ্ত এ সমাবেশে যোগ দেন তিনি।

7

এছাড়া বৃহস্পতিবার মাদারিপুর ও কুমিল্লায় আল্লামা বাবুনগরীর আরও দুটি কর্মসূচি থাকলেও প্রশাসনের বাধায় তা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

4

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

6 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

6 ওসমানীনগর প্রতিনিধি: 7 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

5 স্টাফ রিপোর্টার: 3 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 7 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

1 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
3