editor
প্রকাশিত: 9:27 AM, September 3, 2020
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের চরাবাজার সংলগ্ন উতমা ছড়ায় নির্মিত ব্রীজ আছে কিন্তু এপ্রোচের কাজ না থাকায় পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।আনুমানিক ২০০৮ সনে নির্মাণ করা হয় ব্রীজটি। দীর্ঘ এই সময়েও এপ্রোচের কাজ সম্পূর্ণ না হওয়ায় জনগণের ভোগান্তির সীমা নেই।দুই পারের মানুষের পারাপারের জন্য মাঝে মধ্য বালু ভরাট করা হলেও সেটা আবার নিচু হয়ে যায় ব্রীজের উচ্চতা বেশি থাকায়।
জীবনের ঝুকি নিয়ে যাত্রী গাড়ী এবং পণ্যেবাহী গাড়ী ধাক্কা দিয়ে ব্রীজের উপরে তুলা হয়।তাও কখনো সম্ভব হয় আবার কখনো মাল নামিয়ে আবার ব্রীজের উপরে নিয়া মাল গাড়ীতে তুলা হয়। সরজমিনে গিয়ে দেখা যায়থএলাকার মানুষের একমাত্র যোগাযোগের সংযোগস্থল হচ্ছে উতমা চরাবাজার ব্রীজ।শত শত মানুষ প্রতিদিন ঝুকি নিয়ে ব্রীজটি ব্যবহার করেন।বিকল্প কোন রাস্তা না থাকায় এই দুর্ভোগ প্রতিদিন মোকাবিলা করে চলতে হচ্ছে এলাকাবাসীকে। দিন দিন ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে উটছে।
স্থানীয় এলাকাবাসী বলেনথব্রীজ হয়েছে প্রায় ১২ বছর অথচ মাটি ভরাটের কাজটি না হওয়ায় আমাদের জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হয়।ব্রীজটি এমন হয়েছে যে, একজন মোটর সাইকেল আরোহী পর্যন্ত পার হতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ধান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, নির্মাণ সামগ্রী ভ্যান, সিএনজি দিয়ে পারাপার করা যাচ্ছে না। কি করব,বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই পারাপার হতে হচ্ছে।এতে করে যেকোন সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তারা বলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে ব্রীজের দুই পাশের এপ্রোচের কাজ সম্পূর্ণ করার জোর দাবি জানাচ্ছি।উপজেলা প্রশাসন এবং এলজিইডি কর্তৃপক্ষের সুদৃষ্টি ও কামনা করেন।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য