editor
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
“বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
এমসি কলেজ কবিতা পরিষদ আয়োজিত এই উৎসবের ৮ম আসরের প্রথম দিনে (১৩ এপ্রিল) মঙ্গলবার ‘বৈশাখী কবিতার ডালি’ নিয়ে দর্শক মাতালো আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।
বিশিষ্ট আবৃত্তি শিল্পী বিমল করের নির্দেশনায় এবং প্রিয়াশ্রী কর পিউর গ্রন্থনায় মুক্তাক্ষরের শিল্পীরা বিভিন্ন কবির বৈশাখী ও ঋতুভিত্তিক কবিতা আবৃত্তি করেন। দলীয় এই আবৃত্তি পরিবেশনায় অংশ নেন শিল্পী— প্রান্ত, আদিত্য, ত্রিদিব, স্বপ্ন, অদিতি, সোনিয়া এবং প্রিয়াশ্রী কর পিউ। তাঁদের চমৎকার বাচনভঙ্গি ও শব্দের শৈল্পিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
দলগত আবৃত্তি পরিবেশনা শেষে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুরারিচাঁদ কলেজের অধ্যাপক সুনীলইন্দু অধিকারী। এসময় তিনি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বই পড়ার পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।
উৎসবে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
3 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
3 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
7 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
8 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 বৃহস্পতিবার
3 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
4 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন