editor
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
নগরীর বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগীতা করে মোটরসাইকেল চালানোর কারনে সড়ক দূর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ ও পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। জনসাধারণের জিবন নিরাপদ রাখতে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে এসএমপি, ট্রাফিক বিভাগ কর্তৃক নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোষ্টের মাধ্যমে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল চালক, নিষিদ্ধ যানবাহন, রেজিষ্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী, চালক ও আরোহী উভয়েই সঠিকভাবে হেলমেট ব্যবহার না করা, গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার ব্যবহার করে পরিবেশ দূষণ করা, মোটরসাইকেলের লুকিং গ্লাস খোলা এবং উল্টোপথে গাড়ী চালানোর অপরাধে মহানগরীর বিভিন্ন স্থানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব আবুল খয়ের এর নেতৃত্বে গতকাল শুক্রবার বিমানবন্দর রোড সহ নগরীর বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকারের ৪২ টি যানবাহন ডাম্পিং করা হয়।
যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক প্রদর্শণকারী চালকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।তাছাড়া মাইকিং এর মাধ্যমে মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী বহন না করা, চালক ও আরোহী উভয়েই সঠিকভাবে হেলমেট ব্যবহার করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানো, উচ্চ শব্দকারী সাইলেন্সার ব্যবহার করে পরিবেশ দূষণ না করা, মোটরসাইকেলের লুকিং গ্লাস ব্যবহার করা এবং উল্টোপথে গাড়ী না চালানো, রাস্তা পারাপারে সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া, ফুটপাত ব্যবহার করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সময় বাঁচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত কোন কিছু বহন না করার জন্য অনুরোধ করা হয়।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
6 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
1 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
1 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
4 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
5 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
3 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
4 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 8 স্থানীয় একটি