editor
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
অনলাইন ডেস্ক
কমলাপুর রেলস্টেশনে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে পালিত হলো রেল দিবস। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জাগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালু হয়। এর মাধ্যমে বাংলাদেশ অংশে রেল পরিবহন সেবা চালু হয়।
আজ রবিবার সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান কমলাপুর স্টেশনে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে রেলের এই মহাপরিচালক বলেন, বাংলাদেশ রেলওয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যাত্রীদের যে সেবা পাওয়ার প্রত্যাশা তার প্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়েতে আরো অনেক ধরনের সেবা চালু করা হবে।
তিনি আরো বলেন, সামনে রেলের বহরে লাগেজ ভ্যান, লাগেজ পার্সেল ভ্যান চালু করা হবে। বাংলাদেশ রেলকে একটি আধুনিক রেলওয়েতে পরিণত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক ঢাকা (ডিআরএম) সাদেকুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী, কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ. মাসুদ সারোয়ারসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা।
5 হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার
7 ঈদের ছুটির পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর খবরের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠ প্রকাশ করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ
1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয়
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক
1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
1 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
5 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
5 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি