editor
প্রকাশিত: 2:13 PM, October 31, 2020
কর্মসংস্থান, বেকার ভাতাসহ ৪ দফা দাবিতে শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব শক্তি নামের একটি সংগঠন। এসময় তারা ‘কর্ম দাও না হলে বেকার ভাতা দাও’ লেখা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে।
প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারিতে কোটি কোটি মানুষ বেকার হচ্ছে। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। দেশেও অনেক বেসরকারি চাকরিজীবী চাকরি হারিয়েছেন। অনেক কল-কারখানা বন্ধ হওয়ার ফলে বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। নতুন করে চাকরি পাওয়া তো দূর, পুরোনা চাকরিজীবীরাই চাকরি ধরে রাখতে হিমশিম খাচ্ছেন।’
বাংলাদেশের মানুষ অর্থ পাচারের কারণে বেকার হচ্ছে দাবি করে তিনি আরো বলেন, ‘বিশ্বে করোনার কারণে মানুষ বেকার হচ্ছে আর বাংলাদেশের মানুষ অর্থপাচারের কারণে বেকার হচ্ছে। পাটকলসহ সরকারি অধীনস্ত সব প্রতিষ্ঠান সরকার বন্ধ করে বেসরকারিকরণ করছে। সরকার যদি কলকারখানা সচল না রাখতে পারে তাহলে জনগণ কিছু দিনের মধ্যে সরকারকেই বেসরকারিকরণ করে দেবে।’
এসময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ৪ দফা তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পাচারকৃত অর্থ ফেরত এনে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ২৫ বছরের বেশি বয়সী সকল বেকার যুবককে বেকার ভাতা দিতে হবে। বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশে পাঠাতে হবে। বিদেশে যাওয়ার পর সরকারি খরচ আদায়ের ব্যবস্থা রাখা যেতে পারে এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে হবে।
প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উপদেষ্টা ইকবাল আমেনী, সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, ন্যাপ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ যুব শক্তির যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক মজনু প্রমুখ।
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।