admin
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে কোতোয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে-২০২০ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মো. মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট নাসির উদ্দীন, সহকারী পুলিশ কমিশনার মোঃ সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী পিপিএম বার (কোতোয়ালী মডেল থানা), থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আস্বস্ত করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ কমিশনার জানান, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবানও তিনি জানান। প্রতি মাসের ২২ তারিখে কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে তিনি ঘোষণা করেন।
1 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
1 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
4 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
1 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 3 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
7 ইকবাল বাহার, কানাইঘাট: 7 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে