editor

প্রকাশিত: 11:53 AM, May 5, 2026

খাজাঞ্চিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাধীনতার ৫৫ বছর

খাজাঞ্চিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স

5

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন। ১৯৫৯ সালে গঠিত এই প্রাচীন ইউনিয়নটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ করলেও আজ অবধি এখানে কোনো ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হয়নি। প্রায় ৩৫ হাজার জনঅধ্যুষিত এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবায় একমাত্র ভরসা মাত্র দুটি কমিউনিটি ক্লিনিক, যা বিশাল এই জনসংখ্যার তুলনায় একেবারেই অপ্রতুল।

উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত এই ইউনিয়নের আয়তন ৬,৭৫৪ একর। বর্তমানে এখানে জনসংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী, ইউনিয়নে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি (পুরুষ ১৫,৫০৮; নারী ১৮,০৩৮ জন)। প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব ৫.০ জন।

খাজাঞ্চী ইউনিয়নের প্রধান সংকট এখন স্বাস্থ্যসেবা। অনুন্নত ও নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে মুমূর্ষু রোগীদের উপজেলা বা জেলা সদরের হাসপাতালে নেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, জরুরি প্রয়োজনে অনেক সময় কাঁধে করে কিংবা সনাতনী পদ্ধতিতে রোগী নিয়ে দূরবর্তী হাসপাতালে ছুটতে হয়। এতে একদিকে যেমন সময়ের অপচয় ও বাড়তি ব্যয় হচ্ছে, অন্যদিকে পথেই বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন অনেকে।

6

“আমাদের এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স নেই, এটা ভাবতেই অবাক লাগে। প্রসূতি মা কিংবা বয়স্ক রোগীদের নিয়ে বিপদে পড়লে জেলা সদরে যাওয়া ছাড়া উপায় থাকে না।” নিজাম উদ্দিন, স্থানীয় বাসিন্দা

7

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন, আলী আহমদ, ইয়াসিন মিয়া ও আসকর আলীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে তারা জনপ্রতিনিধিদের কাছে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর মিলছে না।

7

বর্তমানে এই জনপদের মানুষ তাকিয়ে আছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার দিকে। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী লুনার প্রতি আস্থা জানিয়ে তারা বলেন, একমাত্র তার সুদৃষ্টি ও সদিচ্ছাই পারে এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে।

4

ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি এখন গণদাবিতে রূপ নিয়েছে। এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় আলেম ও প্রবাসীরা একযোগে এই জনগুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স উপহার দিয়ে দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ করার জন্য বর্তমান সংসদ সদস্যের প্রতি জোর দাবি জানিয়েছেন খাজাঞ্চীবাসী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

5 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

2 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

4 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

3 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

2 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

1 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

6 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র

1
6