editor
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় ১০বোতল মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম আসামপাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (২ নভেম্বর) সকালে গোয়াইনঘাট থানার এসআই মাসুম আলম, এএসআই দিবাস চন্দ্র দাস ও এএসআই সালাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোয়াইন- সারিঘাট সড়কের গোয়াইন ব্রীজের রাস্তা থেকে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় ১০বোতল নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ এক ব্যক্তি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের সু-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতী চলছে। গোয়াইনঘাটকে যেকোন মূল্যে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
5 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
7 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
5 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 বৃহস্পতিবার
4 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
7 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন