editor
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০
জগন্নাথপুর অফিস
সুনামগন্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধন্যাঢ্য রোগীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে মুক্তিযোদ্ধা কেবিনে সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা বা পরিবারের কেউ না হয়েও এক শ্রেনীর লোকজন এ সুযোগ নিচ্ছে। ফলে সরকারের এ মহতি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে কর্মরত কিছু নার্স ও ব্রাদাররা। আর এদের শেল্টার দিয়ে যাচ্ছেন ওয়ার্ডের সিনিয়র নার্স ও ওয়ার্ড ইনচার্জ জোসনা রাণী ও ব্রাদার টিংকু আচায্য। জানা যায়, বর্তমান আওয়ামীলীগ সরকার জীবন দিয়ে যারা দেশ স্বাধীন করেছেন তাদের সু-চিকিৎসার কথা বিবেচনায় এনে প্রত্যেক উপজেলায় আলাদাভাবে মুক্তিযোদ্ধা কেবিনের ব্যবস্থা করেন। জগন্নাথপুরে প্রথমার্ধে এর সদব্যবহার হলেও বর্তমানে মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত কেবিন অপব্যবহারের মাধ্যমে কলুষিত করা হচ্ছে। অনেক রোগীদের অভিযোগ, এই কেবিনে বসে রোগীরা ভাত খায়। রোগীদের আত্মীয়রা বিশ্রাম নেয়। মোবাইল ফোনে খোশগল্পে ব্যস্ত থাকে। দায়ীত্বে থাকা নার্স- ব্রাদারদের কিছু টাকা দিয়ে খুশি রাখেন। তারা এও জানান, নার্স জোসনা রানী ও ব্রাদার টিংকু আচায্য এখানে রাম রাজত্ব কায়েম করছে। তাদের আত্মীয়করণ ও অবৈধ সুবিধা গ্রহনের ফলে অন্যরাও অপকর্মের সুযোগ পাচ্ছে। অবশ্য শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মুক্তিযোদ্ধা কেবিনে থাকা লোকজনের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন ডিউটিরত নার্স তাহমিনা। তিনি বলেন কেবিনে দেখে আমি ওদের নিষেধ করেছি। ওয়ার্ড ইনচার্জ জোসনা রানী বলেন গতকাল ( বৃহস্পতিবার) একজন মুক্তিযোদ্ধার বোন ছিল। ওয়ার্ডে আর কি হচ্ছে আমি জানিনা। তবে অফিস রেকর্ডে দেখা যায়, ১ সপ্তাহের মধ্যে কোন মুক্তিযোদ্ধা বা তার পরিবারের কেউ হাসপাতালের এ কেবিনে চিকিৎসাধীন ছিলেন না। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন বিষয়টি আমি জানিনা। এ বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।
3 অনুপ্রবেশ ঠেকানো ও অনুপ্রবেশকারীদের হঠাতে ‘অল আউট অ্যাকশনে’ নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। হোল্ডিং সেন্টারে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের আটক শুরু
2 জাতীয় সম্পদ রক্ষায় সিলেটে কোরবানির পশুর চামড়া দ্রুত বিক্রির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কেউ চামড়া বিক্রি
8 হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার
2 ঈদের ছুটির পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর খবরের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠ প্রকাশ করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ
4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয়
5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক
8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
8 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার