admin
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
ফুল মিয়া(নিজস্ব প্রতিবেদক)
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের টুকেরবাজার এলাকায় গাছটি সড়কের ্পর বিপজ্জনকভাবে ঝুঁকে রয়েছে। ফলে ঘন কুয়াশা ও রাতে দ্রুতগতির যানবাহন ঝুঁকিতে চলাচল করছে। দীর্ঘদিন ধরে গাছটি ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পরিবহনের চালক ও স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, সম্প্রতি আঞ্চলিক এ সড়কটির দুই পাশ তিন ফুট করে মোট ছয় ফুট প্রশস্ত করা হয়। বর্তমানে প্রশস্ত করা মসৃণ সড়কে যানবাহন চলছে দ্রুতগতিতে। আঞ্চলিক এ সড়ক টুকেরবাজার ব্রিজের পাড় হয়ে পশ্চিমে একটি র্টানিং রয়েছে ও গৌরীপুর গ্রামের লোকজন আসা যাওয়ার প্রধান রাস্তারমুখ ও টুকেরগাঁও এলাকায় অবস্থিত বিপজ্জনকভাবে একটি গাছ ঝুঁকে থাকলেও তা কাটা হয়নি। ফলে দ্রুতগতির বড় যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। ঝুঁকে পড়া গাছটি গায়ে গাড়ির আঘাতের প্রচুর ক্ষতচিহ্ন থাকলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এদিকে এখানকার একজন ব্যবসায়ী জাহানারা এন্টারপ্রাইজের পরিচালক শাহ আলম বলেন তিনিও এ গাছের জন্য দুর্ঘটনার স্বীকার হয়েছে। তিনি গত বৃহস্পতিবার রাতে বাসায় যাওয়ার জন্য তিনি কর্মস্থল থেকে বের হয়ে যখন মেইন রোডে আসেন, তখন ছাতক থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি যখন গাছটি দেখে ডানে মুড় নেয়, টিক তখন সিলেট থেকে আসা একটি সিএনজি কাভার্ড ভ্যানের কাছ থেকে বাঁচতে আমার সাথে থাকা দুজন লেবারের মধ্যে একজন লেবারকে সিএনজি ধাক্কা মেড়ে রাস্তায় পেলে দেয়। সে এখন মাথায় আগাত পেয়ে চিকিৎসাদিন অবস্থায় বাসায় আছে।
এলাকার বাসিন্দা করিম মিয়া বলেন, সম্প্রতি গভীর রাতে ঝুঁকে থাকা রেইন্ট্রি গাছের সঙ্গে প্রায় কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এতে গাড়িটির ওপরের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া গাড়ির চালক ও তাঁর সহযোগী অনেক সময় আহত হন। স্থানীয় বাসিন্দা জুবায়ের আহমদ বলেন রাস্তার পাশে বাড়ী থাকায় বেশির ভাগ সময় রাতের বেলা বিকট শব্দ শুনে তারা সড়কে বের হতে হয়। এঅবস্থায় সবসময় তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন।
পরিবহনের চালক সুলতান বলেন, ‘ঝুঁকে পড়া গাছের কারণে আমাদের বড় গাড়িগুলো প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। বিশেষ করে রাতে দুর্ঘটনা বেশি ঘটে। যখন ঘন কুয়াশা থাকে, তখন দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়। তাই অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা প্রয়োজন।’
ইমা লেগুনার নগরীর পুলেরমুখ-কোর্ট পয়েন্টের সভাপতি শফিক মিয়া বলেন, মহাসড়কে সাধারণত বড় গাড়িগুলো ৮০-১০০ মাইল বেগে চলে। হঠাৎ ঝুঁকে পড়া গাছের কাছে দুটি গাড়ি পাশাপাশি এলে তখনই দুর্ঘটনা ঘটে। যেসব চালক ঝুঁকে পড়া গাছের কথা জানেন না, তাঁদের বিপদে পড়ার আশঙ্কা বেশি। বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
কাভার্ড ভ্যানের চালক কাঞ্চন খান বলেন, একটি বাস ১২-১৫ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। একটি পণ্য বোঝাই ট্রাক বা কাভার্ড ভ্যান ১৫-২৫ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এখানে গাছটি খুবই বিপজ্জনকভাবে হেলে আছে। দুটি বড় গাড়ি পাশাপাশি এলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
3 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
2 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 1 বৃহস্পতিবার
1 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
6 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন