editor
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
ঢাকায় ৪৯ লাখ টাকার জাল নোট জব্দ। ছবিতে গ্রেফতারকৃত হুমায়ুন এই চক্রের হোতা বলে জানিয়েছে ডিবি।
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে নুরজাহান রোডের এক বাড়ির দোতালার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হুমায়ুন কবীর, জামাল হোসেন, শাহনাজ বেগম ও সুমি আকতার।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার এবং পাঁচশ টাকার জাল নোট, প্রায় ৫ কোটি টাকা তৈরি করার মত সরঞ্জাম, কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে।
তিনি বলেন, হুমায়ুন কবীর এই চক্রের হোতা। ২০০২ সাল থেকে সে এই কারবার চালিয়ে আসছে। অন্তত আটবার তাকে প্রেফতার করা হয়েছে। সর্বশেষ প্রায় ছয় মাস আগে জামিনে বেরিয়ে এসে আবারও নোট জালিয়াতি শুরু করেছে।
মশিউর বলেন, পেশায় রংমিস্ত্রী জামাল প্রতি লাখ জাল টাকা তিনি ১০ থেকে ১২ হাজার টাকায় কিনে নিয়ে খোলা বাজারে কেনাবেচা করতেন। সাভার, মানিকগঞ্জ, কাপাসিয়াসহ বিভিন্ন গ্রামাঞ্চলে সে এই জাল নোট দিয়ে সাধারণ জিনিসপত্র কেনাকাটা করত। বিশেষ করে ছোট ছোট দোকানে এসব জাল টাকা সে ব্যবহার করত।
গ্রেফতাকৃত শাহনাজের স্বামী সাইফুল প্রায় ছয় মাস আগে একই অভিযোগে গ্রেফতার হন। সুমি আকতার মাসিক বেতনে ওই বাসায় কাজ করতেন এবং জালিয়াতির কাজে ‘সহযোগিতা’ করতেন বলে জানান উপকমিশনার মশিউর।
তিনি বলেন, জামাল ছাড়াও আল আমীন, বাদল ও জাসীম নামে আরও তিনজন সহযোগী রয়েছে হুমায়ুনের, যারা মাঠ পর্যায়ে জাল টাকা ছড়ানোর কাজ করে। এই চক্রটি কোটি কোটি টাকার জাট নোট তৈরি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয় তাদের এজেন্টদের মাধ্যমে।
সোমবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মশিউর।
3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
2 স্টাফ রিপোর্টার: 6 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
7 ইকবাল বাহার, কানাইঘাট: 2 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে