editor

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

পিবিআইকে ঘাম ঝরাচ্ছে নোমান

পিবিআইকে ঘাম ঝরাচ্ছে নোমান

8

নিজস্ব প্রতিবেদক

4

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে পিটিয়ে হত্যার পর এসআই আকবর হোসেনর সাথে কোম্পানীগঞ্জের আব্দুল্লাহ আল নোমান নামের এক যুবকের নাম উঠে আসে। আকবরসহ ঘটনার নেপথ্যে থাকা অন্যদেরকে রক্ষা করার জন্য প্রযুক্তিতে দক্ষ নোমান ঘটনার পর পরই নষ্টকরেন আলামত। এরপর সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত পথ ব্যবহার করে পালিয়ে যান ভারতে।ঘটনার পর একে একে সকল আসামী গ্রেফতার হলেও আলামত নষ্টকারী আব্দুল্লাহ আল নোমান ছয় মাসেও গ্রেফতার হয়নি। নোমান গ্রেফতার না হওয়াতে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করতে দ্বিতীয় দফায় আরও ৩০ দিনের সময় নিয়েছে। অথচ বহুল আলোচিত এ মামলার অনেক কাজ গুটিয়ে এনেছিলো পিবিআই। নোমানকে গ্রেফতার না করেই পিবিআই যখন আদালতে অভিযোগপত্র দাখিল করার প্রস্তুতি নিচ্ছিলো তখনই নোমানের বিষয়টা সামনে চলে আসে। এরপর পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল না করে সময় নেন আদালত থেকে। এদিকে পলাতক নোমানের সহযোগী এসআই হাসান আলীকে গ্রেফতার ও তাকে জিজ্ঞাসাবাদের পর তদন্তে নতুন মোড় নিয়েছে।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেকুজ্জামান জানান, আলোচিত রায়হান হত্যা মামলাটি তদন্ত কাজ অনেকটা শেষ করেছে পিবিআই। এখন আকবরের কাছ থেকে উদ্ধারকৃত ডিভাইসগুলোর প্রাপ্ততথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সেই সাথে নোমানকে গ্রেফতার করার জন্য পিবিআই পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করে যাচ্ছে। প্রখম দফায় আদালত থেকে ৩০ কার্যদিবসের সময় চেয়ে পাওয়ার পর অভিযোগপত্র দাখিল করার কথা ছিলো। কিন্তু ওই সময়ে আরও নতুন তথ্য পাওয়ায় দ্বিতীয় দফা আরও ৩০ কার্যদিবসের সময় নেয় পিবিআই।তিনি জানান, তদন্ত অনেক দূর এগিয়েছে। চার্জশিটও প্রায় প্রস্তুত। তবে আরেকটু সময় প্রয়োজন। এ মাসের শেষের দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করবে পিবিআই। বহুল আলোচিত এ মামলার তদন্ত ও তদারকিতে নিয়োজিত নির্ভরযোগ্য একাধিক সূত্রমতে, রায়হান হত্যাকাণ্ডের ঘটনার পর সাময়িক বরখাস্ত করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয় ছয় পুলিশকে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, টুআইসি এসআই হাসান আলী, এএসআই আশেকে এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল তৌহিদ মিয়া ও কনস্টেবল টিটু চন্দ্র দাস। কারাগারে থাকা এ ছয় পুলিশ সদস্যকে চার্জশিটেও রাখা হচ্ছে।মামলার তদন্ত অনেক দূর এগিয়ে গেলেও নোমানকে গ্রেফতার করা যায়নি গত ছয় মাসে। এ অবস্থায় নোমানের সহযোগী এসআই হাসান আলীকে গত ২৯ জানুয়ারি গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পিবিআই। জিজ্ঞাসাবাদে হাসান আলী জানায়, নগরীর গ্যালারিয়া শপিং সিটির একটি দোকান থেকে ১২শ’ টাকায় ৫শ’ গিগাবাইটের হার্ডডিস্ক কিনে নির্যাতন-হত্যার ভিডিও রেকর্ড হওয়া ফাঁড়ির হার্ডডিস্কটি বদলে ফেলেছিলেন নোমান। ঘটনার আগে-পরে ২৪ ঘণ্টায় হাসান ও নোমানের মধ্যে কমপক্ষে ৫৯ বার মোবাইল ফোনে কথা হয়েছে। হাসান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকবর পালিয়ে যাওয়ার বিষয়টিও প্রথমে গোপন করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন জানান, রায়হান হত্যার পর ২১ অক্টোবর এসআই হাসানকে সাময়িক বরখাস্ত করে মহানগর পুলিশ। এরপর থেকে তাকে নগর পুলিশ লাইন্সে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল। হাসানকে গ্রেফতার ও তার জবানবন্দি নেওয়ার পর তদন্তে নতুন মোড় নেয়।জানা যায়, গত বছরের ১১ অক্টোবর মধ্যরাতে টাকা আদায়ের লক্ষ্যে বন্দরবাজার ফাঁড়িতে বর্বর নির্যাতন চালানো হয় যুবক রায়হান আহমদের ওপর। এসআই আকবরের নেতৃত্বে তার হাতের নখ তুলে নেওয়া হয়। সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্টে রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। এমন বর্বর নির্যাতনে মারা যান রায়হান।মৃত্যুর পর ছিনতাইকারী আখ্যা দিয়ে হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালায় বন্দর ফাঁড়ির পুলিশ। রায়হানের পরিবারের অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিতে টাকার জন্য ফাঁড়িতে পিটিয়ে হত্যার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

অনলাইন ডেস্ক(রিপা-৪)

1

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

1 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

2 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

7 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

3 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

4 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

6 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

8 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

3 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1
4