editor

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

দেবে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

দেবে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

8

মৌলভীবাজার প্রতিনিধি:-
মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিঘাট নাম স্থানে সড়ক দেবে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত কয়েকমাস ধরে এই অবস্থা চলছে। সড়কের দেবে যাওয়া অংশে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ছোট-বড় যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। এ অবস্থায় জরুরী ভিত্তিতে সড়কটির দেবে যাওয়া অংশ মেরামতের জন্য সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এর আগে তিনি দেবে যাওয়া অংশটি সরেজমিনে পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কয়েক দফা বন্যার পানিতে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের সফরপুর, হাতলিঘাট, কুইয়াছড়ি এলাকা বিধ্বস্ত হয়। এছাড়া এই সড়কের চান্দগ্রাম পর্যন্ত বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হয়। এরপর ২০১৮ সালের শেষ দিকে সড়কটি মেরামতের কাজ শুরু হয়। কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। তার পক্ষে হাতলিঘাট এলাকার কাজটি সম্পন্ন করেন কুলাউড়া উপজেলার একজন ঠিকাদার। সংস্কার কাজ সম্পন্নের দেড় বছরের মাথায় সড়কের জুড়ী ও দক্ষিণভাগের মধ্যবর্তী হাতলিঘাট নামক স্থানে গত কয়েকমাস আগে প্রায় ২৫ মিটার জায়গার অর্ধেক দেবে যায়। এরপর প্রতিদিনই দেবে যাওয়ার পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে দেবে যাওয়া সড়কের অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এ সড়ক দিয়ে চলাচলকারী যানবান চালক ও যাত্রীরা। দূরপাল্লার যানবাহনগুলো হঠাৎ সড়ক নিচু দেখে ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ছে। গত কয়েকমাসে দেবে যাওয়া অংশের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে ছোট-বড় অনেক যানবাহন উল্টেছে। এতে গাড়ির চালক ও যাত্রীদের আহত হওয়ারও ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, দেবে যাওয়া অংশটিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। পণ্যবাহী বড় ট্রাক ও যাত্রীবোঝাই দূরপাল্লার বাসের গতি কমিয়ে চালকরা চালাচ্ছেন। গাড়ি উল্টে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
ট্রাক চালক বিলাল হোসেন বলেন, ‘রাস্তাটির কারণে অনেক কষ্ট হচ্ছে। গাড়ির এক সাইট নামানোর পরে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যায়। লোড গাড়ি (মাল বোঝাই) নিয়ন্ত্রণ করা কত কষ্ট আমরা বুঝি। প্রায় সিএনজি উল্টে যায়। দ্রুত এর সমাধান দরকার।’
সিএনজি চালিত অটোরিকশা চালক হাফিজ উদ্দিন বলেন, কয়েক মাস ধরে রাস্তা দেবেছে। হালকা যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। খুব ঝুঁকি নিয়ে আমরা গাড়ি চালাই। দিন দিন রাস্তার দেবে যাওয়া বাড়ছে। রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হলেও মেরামতের দিকে যেন কারো নজর নেই। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড়ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।’

3

আলাপকালে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান গত মঙ্গলবার বলেন, ‘মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিঘাট এলাকায় সড়কের কিছু অংশ আকস্মিক নিচের দিকে দেবে গেছে। এতে বড় ধরণের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। জায়গাটি জরুরী ভিত্তিতে মেরামত প্রয়োজন। সরেজমিনে দেবে যাওয়া জায়গাটি দেখে জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছি।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন গত মঙ্গলবার রাত ৯টায় মুঠোফোনে বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তর মৌলভীবাজারের কর্মকর্তাদের সমন্নয়ে একটি টিম সরেজমিনে দেবে যাওয়া জায়গাটা পরিদর্শন করে এসেছে। এই জায়গাটার অনেক নিচের মাটিতে বড় ধরণের সমস্যা আছে। ধারণা করা হচ্ছে এই জন্য সড়কের এ অংশটা দেবে গেছে। এ বিষয়ে ঢাকার প্রধান কার্যালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। ঢাকা থেকে ডিজাইন টিম এসে সমস্যাটা চিহ্নিত করলে এর স্থায়ী সমাধাণ করা যাবে। যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে তাদের সাথে কথা হয়েছে। দেবে যাওয়া এলাকায় আপতকালীন জরুরী মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারছে না। দুই একদিনের মধ্যেই তারা সড়কের দেবে যাওয়া অংশে জরুরী মেরামতের কাজ শুরু করবে।’

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

7 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

8 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

7 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

2 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

5 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

4 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা

1
7