editor
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুস শহীদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারের জন্য ১৮ জন কৃষক প্রাণ দিতে হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সারের জন্য কোনো কৃষকের প্রাণ দিতে হয়নি। এখন আর সারের জন্য কৃষকদের দৌড়াতে হয় না, সার কৃষকদের পিছনে দৌড়ায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ক্ষমতায় গেলে শাহজালাল সার কারখানা স্থাপন করা হবে। তার এই ওয়াদা সার কারখানা স্থাপনের মাধ্যমে পূরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানাটি ভিত্তি প্রস্তর ও পরবর্তীতে উদ্বোধন করায় সার কারখানাটির উৎপাদন অব্যাহত রয়েছে। ফলে দেশের ২০ ভাগ সারের চাহিদা পূরণ করছে এ সার কারখানা।
তিনি আরও বলেন, এই এলাকার সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আন্তরিকভাবে এ সার কারখানাটি স্থাপনের ক্ষেত্রে দৃঢ় মনোবল থাকায় কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটি নির্মাণ কাজ শেষে চালু করা সম্ভব হয়েছে।
বুধবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস শহীদ এমপি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্ম সচিব,মো. সেলিম উদ্দিন, বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) যুগ্ম সচিব মো. আমিন উল আহসান, বিসিআইসির পরিচালক (পরি. ও বাস্তবায়ন) মো. লুৎফুর রহমান, সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান, সার কারখানার প্রকল্প পরিচালক আনসার আলী শিকদার, সার কারখানার জিএম (অপারেশন) সুনীল চন্দ্র দাস, জিএম (টেকনিক্যাল) তৌফিকুল আলম, জিএম (হিসাব) আ স ম আবদুল বারিক, জিএম (প্রশাসক) এ টি এম আবদুল বাকি, জিএম (এমটিএস) মকদুম আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ, সার কারখানা সিবিএর সভাপতি আবদুল মালিক চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।
সভা শেষে অতিথিবৃন্দ সার কারখানার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
5 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ
4 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স
1 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি
6 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
3 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
1 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে