editor

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

পিটিয়ে ও পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে সিলেটে ‘নাগরিকবন্ধন’

পিটিয়ে ও পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে সিলেটে ‘নাগরিকবন্ধন’

3

দেশের বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়ায় একের পর এক বিচাবর্হিভূত হত্যাকান্ড ঘটছে। যার সর্বশেষ উদহারণ লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ এনে নীরিহ মানুষকে গণপিটুনির মাধ্যমে হত্যা ও লাশ ফড়িয়ে ফেলা। এমন নৃশংস ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও এর উস্কানিদাতাদের বিচারের আওতায় আনতে না পারলে দেশে আরও এমন ঘটনা ঘটতে থাকবে। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠবে। লালমনিরহাটে গণপিটুনি ও পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে সোমবার বিকেলে সিলেটে ‘নাগরিকবন্ধন’ কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন। ধর্ষণ, পুলিশ হেফাজতে মৃত্যুসহ সাম্প্রতিক নানা অনিয়মের প্রতিবাদে গড়ে ওঠা নাগরিক প্ল্যাটফর্ম ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ এই প্রতিবাদী কর্মসূচীর আয়োজন করে।
এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ বলেন, ধর্মের নামে কোনো ধরণের সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে না। কেউ ধর্ম অবমাননা করলে তার জন্য প্রচলিত আইন আছে। আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু ইদানীংকালে আমরা দেখতে পাচ্ছি, যে কারো বিরুদ্ধে ধর্ম অবাননার অভিযোগ এনে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। লালমনিরহাটে গণপিটুনিতে হত্যার পর কুমিল্লায় একই অভিযোগে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এইসব সন্ত্রাসী কার্যক্রম সরকারকেই বন্ধ করতে হবে। আইনের শাসন নিশ্চিতে সরকারকে সচেষ্ট হতে হবে।
বক্তারা বলেন, সারাদেশেই একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছে। মানুষজন এখন কথা বলতেও ভয় পায়। কে কখন আক্রান্ত হবে সেই ভয়ে আছে সবাই। এমন গুমোট পরিস্থিতি থেকে মানুষ নিস্তার চায়। এজন্য সবাইকে সহনশীল আচরণ করতে হবে। উস্কানি ও গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না।শাহজালাল বিশ^ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে ও দেবাশীষ দেবুর সঞ্চালনায় ‘নাগকিরবন্ধন’ চলাকালীন সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন , দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আব্দুল করিম কীম।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টি সিলেটের সভাপতি সিকন্দর আলী, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষকের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হোসেন মানিক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক সজল ছত্রী, বাসদ পাঠচক্র ফোরামের সংগঠক সুশান্ত কুমার সিনহা, কবি আবিদ ফায়সাল, কবি প্রণবকান্তি দেব, নারী নেত্রী ইন্দ্রানী সেন শম্পা, পরিবেশকর্মী আব্দুল হাই আল হাদী, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সরোজকান্তি, ছাত্রফ্রন্ট সিলেটের সভাপতি সঞ্জয় দাস, দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আশরাফুল কবির, সত্যজিত চক্রবর্তী, রাজীব রাসেল, মাহবুব রাসেল, নিরঞ্জন সরকার অপু, হিতাংশু কর বাবু প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, রতন দেব, ছাত্র ইউনিয়ন সিলেটের সাবেক সভাপতি নাবিল এইচ, ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) সিলেটের সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, সংস্কৃতি কর্মী কার্তিক পাল, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

5 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

2 স্টাফ রিপোর্টার: 5 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

4 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

6 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

5 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
7