admin
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
তাহিরপুর সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নির্মিত ১০টি সেমিপাকা বসতঘরের চাবি হস্তান্তর করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার বিকেল ৩টায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে বসতঘরের চাবি হস্তান্তর শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ। আলোচনা সভার শুরুতেই আগত অতিথিদের জন্য একটি স্বাগত গান পরিবেশন করেন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী সেই সাথে তাদের সুন্দর নৃত্য পরিবেশনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
4 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
3 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
8 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 বৃহস্পতিবার
4 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন