editor
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১
অনলাইন ডেস্ক
ব্যাটসম্যানরা লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন। বোলারদের শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। সেই সঙ্গে সিরিজও বগলদাবা করল কিউইরা। টম ল্যাথাম নান্দনিক ব্যাট করে সেঞ্চুরি হাঁকিয়ে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছেন এক ম্যাচ হাতে রেখেই। ম্যাচে বেশ কয়েকটি সহজ ক্যাচ ছাড়ে ফিল্ডাররা। জিমি নিশামের ব্যাট ছুঁয়ে বল উইকেটের পেছনে। সহজ ক্যাচ অযথা ডাইভ দিতে গিয়ে ছেড়ে দেন মুশফিকুর রহিম। টম ল্যাথামের সহজ ক্যাচ ধরতে পারেননি বোলার মেহেদি হাসান নিজেই। পরপর দুই ওভারে সুযোগ হাতছাড়া, বাংলাদেশের আশার সমাধি সেখানেই। অথচ তখনও ম্যাচে ছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের প্রয়োজনীয় রানের গড় ছিল ওভারে সাড়ে ছয়ের বেশি।সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না বাংলাদেশ। ডানেডিনে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ৫ উইকেটের জয়ে নিউজিল্যান্ড নিশ্চিত করল সিরিজ জয়মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করে তামিম ইকবালের ১০৮ বলে ৭৮ ও মোহাম্মদ মিঠুনের ৫৭ বলে অপরাজিত ৭৩ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। এদিন বোলাররাও সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় ছিলেন। ৫৩ রানে টপাটপ তিন উইকেট তুলে নেন কিউই বোলাররা। সাফল্যে নতুন বলের কাজটা দারুণ করেছিলেন মোস্তাফিজ ও মেহেদি। মোস্তাফিজের পর এক ওভার অন্তর অন্তর দুই উইকেট তুলে নেন তরুণ মেহেদী।কিন্তু বল পুরোনো হতেই প্রতিরোধ গড়ে জুটি জমিয়ে ফেলেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। শতরান পেরোনো এই জুটি তামিম ইকবাল ভাঙতে পারলেও শুরু হয় ক্যাচ মিসের মহড়াসরাসরি থ্রো’য়ে কনওয়েকে রানআউট করে অধিনায়ক তামিম ভাঙেন কিউইদের ১১৩ রানের চতুর্থ উইকেট জুটি। ৯৩ বলে ৭২ রান করেন কনওয়েপরের ওভারেই তাসকিন আহমেদের বলে নতুন ব্যাটসম্যান জেমস নিশামের ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মেহেদী হাসান কট অ্যান্ড বোল্ড করার সুযোগ পেয়েছিলেন কিউই অধিনায়ককে ল্যাথামকে। পরপর দুই ওভারে মিস হয় দুটি সহজ ক্যাচ। এতে ম্যাচ ভাগ্য নিউজিল্যান্ডের দিকে ঝুকে যায়। ৪৮ দশমিক ৪ ওভারে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড।
অনলাইন ডেস্ক(রিপা-১৫)
4 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
8 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
8 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
1 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
7 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
3 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
1 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক