editor
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
অনলাইন ডেস্ক
টানা ২২ দিনের অপেক্ষা শেষ হচ্ছে আজ মধ্যরাত ১২টায়। উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। ফলে জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন। নৌকা-জাল প্রস্তুত করা এবং ইলিশ শিকারে যাত্রার জন্য শেষ মুহূর্তে প্রয়োজনীয় কাজ শেষ করছেন তারা।
গত ১৪ অক্টোবর থেকে সাগর ও নদ-নদীতে ইলিশ ধরা ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই সময় কর্মহীন অলস কাটানোর পর দেশের বিভিন্ন জেলে পল্লীতে আবারো প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে বাজারে দেখা মিলবে মাছের রাজা ইলিশ, এমনটিই আশা করছেন ক্রেতারা। আর কাঙ্খিত ইলিশ আহরণ হবে বলে আশায় বুক বেঁধে আছেন জেলেরাও।
বরগুনা, পটুয়াখালী, চাঁদপুরের নদীসংলগ্ন জেলে পল্লীতে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরইমধ্যে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।
জেলেরা জানান, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে সাগর ও নদ-নদীতে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা প্রতি সম্মান জানিয়ে তারা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার করেননি। নিষেধাজ্ঞার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেক জেলে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ২২ দিনের অবরোধকালীন সরকারের খাদ্য সহায়তা না পাওয়ায় দেশের জেলেপল্লীগুলোতে দেখা দেয় খাদ্য সংকট। গত ১৪ অক্টোবর থেকে আজ ৪ নভেম্বর পর্যন্ত সরকারের ২২ দিনের অবরোধে সাড়া দিয়ে হাজারো জেলে সাগর-নদীতে ইলিশ শিকার বন্ধ রাখেন। এতে উপকূলীয় এলাকার জেলেদের একমাত্র আয়ের পথও বন্ধ হয়ে যায়।
সংকট মুহূর্তে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাদ্দ ২০ কেজি করে চাল জেলেদের মাঝে সরবরাহ করতে না পারায় খেয়ে না খেয়ে দিন পার করেছেন এসব জেলে।
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
3 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
7 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
5 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 1 বৃহস্পতিবার
8 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন