editor
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
দৈনিক সিলেটের হালচাল পত্রিকার প্রধান বার্তা সম্পাদক বদরুর রহমান বাবরকে হাত পা কেটে সুরমা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। একটি মোবাইল নাম্বার থেকে ১ ডিসেম্বর ও ৩০ নভেম্বর দুদফায় এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। উপর্যুপরি হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, ৩০ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর বালুচরস্থ বাসা থেকে অফিসে যাওয়ার পথে ০১৮৮৮ সিরিয়ালের একটি নাম্বার থেকে পর পর তিনবার কল আসলে সাংবাদিক বাবর ফোন ব্যাক করেন। এ সময় ফোনের অপরপ্রান্তে থাকা দুর্বৃত্ত তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এক সপ্তাহের মধ্যে হত্যার হুমকি দেয়। রাতে তিনি শাহপরান থানায় সাধারণ ডায়রি করেন। ১ ডিসেম্বর সকালে একই নাম্বার থেকে ফোন করে আবারো অকথ্য ভাষায় গালিগালাজ করে দুর্বৃত্ত। এ ঘটনার পরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি সাংবাদিক বাবরের সাথে যোগাযোগ করলে তিনি দুদফা হুমকি ও জিডির বিষয় অবগত করে পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। ১ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সাংবাদিক বাবরের বক্তব্য গ্রহণ করে। জিডি নং ১৭২৬ (৩০.১১.২০২০)
7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: 8 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
1 স্টাফ রিপোর্টার: 7 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 8 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
6 ইকবাল বাহার, কানাইঘাট: 8 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে