editor
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
অনলাইন ডেস্ক:
ওয়ানডে সিরিজ হারলেও শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে এগিয়ে গেল ভারত। আর এই জয়ের জন্য ব্যাটিংয়ে বড় অবদান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। তার ২৩ বলে ৪৪ রানের সুবাদে ১৬১ রানের সংগ্রহ পায় ভারত। সেই চ্যালেঞ্জ পূরণে ১৫০ রানে থেমে যায় অস্ট্রেলিয়া।আর এই ম্যাচ জেতার পরপরই বড়সড় এক দুঃসংবাদ ভেসে এলো ভারত শিবিরে। কনকাশনে পড়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর।জাদেজা কনকাশনেই পড়েননি, ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে দেখা গেছে তাকে। ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার তার হেলমেটে আঘাত লাগে। এরপরও ব্যাট চালিয়ে যান তিনি এবং শেষ ওভারটি ভালোভাবেই খেলে ড্রেসিংরুমে ফেরেন।কিন্তু ড্রেসিংরুমে ফিরেই কনকাশনে পড়েন তিনি। ফলে ফিল্ডিংয়ের সময় কনকাশন সাব হিসেবে নামানো হয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে। জাদেজার কনকাশনের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইনিংস বিরতিতে ড্রেসিংরুমে নিবিড় পর্যবেক্ষণ করা হয় রবীন্দ্র জাদেজাকে। এরপর তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত হয়। শনিবার সকালে আরও কয়েক দফা পর্যবেক্ষণের পর তার মাথার স্ক্যান করানো হবে। তার বদলে বাকি দুই ম্যাচের স্কোয়াডে থাকবেন শার্দুল ঠাকুর।
ভারতের পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড :বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ইয়ুজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামী, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, থাঙ্গারাসু নাটরাজন এবং শার্দুল ঠাকুর।
S/H-(Ripa-5)
6 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
4 স্টাফ রিপোর্টার: 3 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 2 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
8 ইকবাল বাহার, কানাইঘাট: 6 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে