editor
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
অনলাইন ডেস্ক
যুবলীগের ২০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে আসা নতুন মুখ রয়েছে ৩০ জন।
সিসি কমিটি থেকে ৪০ জন, নানক-আজম ও গত কমিটি থেকে নতুন পুরাতনের সমন্বয় করে ২০১ সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া এই কমিটিতে কয়েকজন সাংবাদিকেরও জায়গা হয়েছে।
একটি বিশ্বস্তসূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে এমপি নির্বাচিত হন এ ক্রিকেটার।
মাশরাফি ছাড়াও নতুন আরো পাঁচজন প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল এর চেয়ারম্যান শেখ সোহেল, এড. বেলাল হোসেন, ব্যারিস্টার তৌফিকুর রহমান, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও বাহাদুর বেপারী।
এছাড়া যুবলীগের গত কমিটিতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও ৫৫ বছরের বেশি বয়স হওয়ায় প্রায় ৭৩ জন বাদ পড়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতা-কর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
5 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
1 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
7 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
3 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
3 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
4 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
1 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
5 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত