editor
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
অনলাইন ডেস্ক
মানুষের স্বাভাবিক অনুভূতিগুলোর একটি হলো রেগে যাওয়া, যা কম-বেশি প্রতিটি মানুষেরই থাকে। তবে এর প্রকাশ মানুষ-ভেদে ভিন্ন হয়ে থাকে। অতিরিক্ত রাগ মোটেও ভালো নয়। এর ফলে নিজের কিংবা অন্যের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। রাগ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা নানা উপায় বলেছেন।
জেনে নিন রাগ নিয়ন্ত্রণের কিছু উপায় :
১. হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না, সময় নিন, প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন।
২. মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। মস্তিষ্ককে অন্যদিকে অন্যকাজে ব্যস্ত রাখুন। এটা রাগ কমাতে সাহায্যে করে।
৩. আপনি যখন শান্ত হয়ে যাবেন, আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন, ততক্ষণে অপরজনের মাথাও ঠাণ্ডা হয়ে যাবে, তিনিও ভালোভাবে আপনার কথা বুঝতে পারবেন।
৪. নিয়মিত এক্সারসাইজ করতে পারেন। এতেও রাগের প্রবণতা কমে।
৫. আপনি যখন রেগেযা ন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করে না, তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই ভালো।
৬. যেকোনো সমস্যারই সমাধান আছে। একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করলেই সেটা বের করা যায়। সেটাই চেষ্টা করুন।
৭. নিজেকে নিয়ে বেশি হিসাব করতে গেলে রাগ আরও বাড়বে, তাই তাৎক্ষণিক ব্যাপারটা মেনে নিলে সমস্যা অনেকটা কমে যায়।
৮. রাগ বা টেনশন কমানোর জন্য খানিকটা হাসি ঠাট্টা করা যেতে পারে, তাতে মনটা হালকা হয়ে যায়।
৯. সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত মেডিটেশন। এতে শরীরের অন্য উপকারের সঙ্গে সঙ্গে রাগ নিয়ন্ত্রণও হয়।
১০. রাগ প্রশমিত হয়ে গেলে নির্দিষ্ট ব্যক্তির প্রতি একধরনের সহানুভূতি হয়। সেটি ধরে রাখার চেষ্টা করুন।
১১. সহকর্মীসহ সবার প্রতি সহানুভূতিশীল হোন। ভাব বিনিময়ে স্পষ্টতা অবলম্বন করুন।
১২. নিজের রাগের মাত্রা সম্পর্কে সতর্ক থাকুন। রাগান্বিত অবস্থায় আপনাকে কেমন দেখাচ্ছে, তা জানতে সহকর্মী বা আশপাশের কাউকে জিজ্ঞেস করুন।
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
5 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
4 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
5 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
2 ইকবাল বাহার, কানাইঘাট: 3 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে