editor
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের রানিগঞ্জ এলাকা থেকে ফেনসিডিলের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র। আজ শুক্রবার দুপুর আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মাসুদ আলী (৩২)। সে সালুটিকর রানিগঞ্জ এলাকার মৃত ইরশাদ আলীর ছেলে। অভিযান পরিচালনা করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম খান, এএসআই মো. মহিউদ্দিনসহ একদল পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ। তিনি জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মাসুদ আলীকে গ্রেফতার করে।
7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
2 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
6 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
6 ইকবাল বাহার, কানাইঘাট: 5 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে