editor
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
প্রাদেশিক একটি ম্যাচে গত রবিবার ৩০-০ গোলে পরাজিত হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছে স্প্যানিশ যুব ফুটবল দল সিলোস সিএফ। প্রতিপক্ষ এসএফ জুকার গুনে গুনে ৩০বার বল পাঠিয়েছে সিলোসের জালে। অনূর্ধ্ব-১৪ ও ১৫ বছর বয়সী ছেলেদের নিয়ে আয়োজিত এই ম্যাচটিতে সিলোসের ‘এ’ দল জুকারের ‘সি’ দলের বিপক্ষে মাঠে নেমেছিল।
সিলোস সভাপতি হোসে এন্টোনিও রডরিগুয়েজ জানিয়েছে প্রথমার্ধেই তার দল ১৪-০ গোলে পিছিয়ে পড়ায় ম্যাচটি আর খেলতে চাননি। কিন্তু জুকার কোচ ম্যাচটি শেষ করার জন্য আহবান জানান। এক বিবৃতিতে রডরিগুয়েজ বলেছেন, ‘প্রথমত আমরা জুকারের কাছে এই ধরনের একটি বাজে পরাজয়ে ক্ষমা প্রার্থনা করছি। এটা সত্যি যে বিরতির পরেই ম্যাচটি শেষ করে দেয়া যেত। বেশ কয়েকবার আমার কোচ রেফারির সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি।’
রডরিগুয়েজ আরো বলেছেন, তার খেলোয়াড়রা কোনদিক থেকেই জুকারের খেলোয়াড়দের প্রতি কোনো অশ্রদ্ধা দেখায়নি। এদিকে ম্যাচটি পরাজয় নিশ্চিত হয়ে যাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত চালিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলোসের কোচকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
4 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
5 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
7 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
1 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
1 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
5 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
2 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
8 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত