editor
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
শ্রদ্ধেয় নেতৃবৃন্দ।জ্ঞান আর মেধাভিত্তিক রাজনীতি চর্চা এবং এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি সৃষ্টিশীল যুব সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এই উপমহাদেশে সর্ববৃহৎ যুব সংগঠনের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক পদে আপনাদের অধিষ্ঠিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে গঠন করা ঐতিহ্যবাহী এই সংগঠন নিয়ে স্বপ্ন দেখেছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্রদ্ধেয় শহীদ শেখ ফজলুল হক মনি।অতীতের সকল গ্লানি মুছে ফেলে দিয়ে আপনাদের হাত ধরেই যুবলীগ তার অতীত ঐতিহ্যে ফিরে আসবে এটা তৃণমূল যুবলীগের প্রত্যাশা।যুবলীগের একজন দীর্ঘ পরীক্ষিত রাজপথের কর্মী হিসেবে সশ্রদ্ধ চিত্তে বলতে চাই।দলের দুঃসময়ে ছাত্রলীগ থেকে উঠে আসা ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হবে একমাত্র আপনাদের হাত ধরেই শতভাগ এই বিশ্বাস দলের প্রকৃত কর্মীদের।
শ্রদ্ধেয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয় আমাদের প্রাণের সংগঠন যুবলীগের আষ্টেপৃষ্ঠে আজ হায়নার মতো জড়িয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা। বিশেষ করে জামাত-শিবির দীর্ঘমেয়াদী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে তাদের প্রশিক্ষিত লোকজন যুবলীগের দেশের বিভিন্ন জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের পেছনে লেলিয়ে দিয়েছে। তথাকথিত ওইসব অনুপ্রবেশকারীরা অর্থনৈতিক সুবিধা দিয়ে নেতাদের সান্নিধ্য নিচ্ছে এবং কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পায়তারা চালাচ্ছে। জামায়াত-শিবিরের নীলনকশার এজেন্ডা বাস্তবায়ন যুবলীগের শীর্ষনেতৃবৃন্দ হয়তো অনুমান করতে পারছেন না।
আমাদের প্রিয় সংগঠন দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন।এই সুযোগ কাজে লাগাতে শিবির-ছাত্রদলের পদবীধারী বিভিন্ন উপজেলার গ্রাম-গঞ্জ থেকে পরিচয় গোপন রেখে মহানগর কেন্দ্রিক যুবলীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। অনুপ্রবেশকারীদের ব্যাপারে আপনারা জোরালো ভূমিকা রাখবেন এটুকু আমাদের বিশ্বাস।
পরিশেষে বলতে চাই-দলের প্রকৃত এবং ত্যাগী কর্মীদের নিয়ে নিরব ষড়যন্ত্র চলছে এবং এর নেপথ্যে রয়েছে জামায়াত-শিবিরের নীলনকশা বাস্তবায়নের প্রকল্প এই ব্যাপারে আপনাদের বিশেষ প্রতিনিধির মাধ্যমে সজাগ দৃষ্টি রাখবেন,বিনয়ের সাথে এই প্রত্যাশা রাখি।আল্লাহ আপনার সহায় হোন।জয় বাংলা।
লেখক: জাকিরুল আলম জাকির
**নির্বাহী সদস্য দক্ষিণ সুরমা থানা ছাত্রলীগ(১৯৯৭-২০০১ আহ্বায়ক কমিটি)।
**প্রতিষ্ঠাতা সদস্য -সিলেট মহানগর ছাত্রলীগ(২০০২-২০১০ আহ্বায়ক কমিটি)।
**সাবেক সদস্য (২০০৫-২০১৯ আহ্বায়ক এবং পূর্ণাঙ্গ কমিটি) সিলেট মহানগর যুবলীগ।
**আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (প্রতীক নৌকা-২০১৬)) কুচাই ইউপি,সিলেট।
**বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০।।।।
5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া