editor

প্রকাশিত: 11:22 AM, November 18, 2026

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স চেম্বারে দেখা দিয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। যার ফলে মেলার সমাপনী দিনে উপস্থিত ছিলেন না সিলেট উইমেন্স চেম্বারের কোন পরিচালক।

১০ অক্টোবর থেকে শুরু হওয়া মেলার শেষ দিন ১৫ নভেম্বরে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

১৫ নভেম্বর মেলা শেষ হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত শাহী ঈদগাহ মাঠে চলমান রয়েছে বেচা-কেনা। অথচ সিলেট জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বলছেন মেলার সমাপনী অনুষ্ঠান শেষে গেইট বন্ধ রেখে দুই দিনের মধ্যে দোকান-পাট সরিয়ে নেওয়ার কথা। তা না হলে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র জানায়, নারী উদ্যোক্তাদের কাজের প্রসার এবং তাঁদের তৈরি পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার তৈরির লক্ষ্যে এক অভাবনীয় সুযোগ সৃষ্টি করতে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তখন সিলেট উইমেন্স চেম্বারের পক্ষ থেকে বলা হয় নারী উদ্যোক্তাদের মেধা ও মননশীলতায় তৈরি দেশীয় পণ্যের প্রচার, বিক্রি ও বিপণনকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই চেম্বার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এই বিশাল আয়োজন। কিন্তু বাস্তবে ঘটে তার উল্টো চিত্র। স্থানীয়ভাবে মেলার অনুমতি পাওয়ার পর সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার যোগসাজসে মেলা ব্যবসায়ীদের নিয়ে নামেন দোকান সংগ্রহে। যার ফলে নারী উদ্যোক্তাদের পরিবর্তে মেলায় বিভিন্ন ধরনের নিম্নমানের পণ্য নিয়ে হাজির হয় ৪’শ ৫০ জন মেলা দোকানদার। এর মধ্যে প্রতিটি বড় প্যভিলিয়ন ২৫ লক্ষ টাকা ভাড়ার হারে ৩০টি, ১৭ লক্ষ টাকা ভাড়া নির্ধারণে ২০টি প্যভিলিয়ন ও ২ লক্ষ টাকা ভাড়া নির্ধারণে ৪’শ দোকান বিক্রি করা হয়। এছাড়া মেলা চলাকালীন সময়ে শিশুদের বিভিন্ন রাইড থেকে প্রতিদিন ১ লক্ষ ২০ হাজার টাকা করে আয় হয়। আর মেলায় আসা ছোট ঢালা ১২০টি দোকানের প্রত্যেকটি থেকে প্রতিদিন ২ হাজার টাকা হারে ভাড়া তোলা হত। মেলার প্রবেশে গেইট টিকেট থেকে প্রতিদিন ৩০ টাকা হারে ১০ লক্ষ টাকা করে সপ্তাহের ৫ দিনে ৫০লক্ষ টাকা এবং সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবারে ১৪ লক্ষ টাকা করে আয় হয়। এসকল আয়ের টাকা সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের ফান্ডে না দিয়ে লুবানা ইয়াসমিন শম্পা ও ইভেন্টের নামে থাকা লোকজন ভাগ বাটোয়ারা করে নেন। এসকল বিষয় নিয়ে উইমেন্স চেম্বারে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা ।

এছাড়া একাধিকবার মেলার পূর্ণাঙ্গ হিসেব চেয়েছেন উইমেন্স চেম্বারের পরিচালক বৃন্দ। কিন্তু সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কোন হিসেব দেননি বলে অভিযোগ করেছেন চেম্বারের একাধিক সদস্য।

সদস্যরা আরো জানান, লুবানা ইয়াসমিন শম্পা কার সাথে কিভাবে চুক্তি করেছেন সেটাও দেখাননি। শুধু লুবানা বলেছেন মেলা বাবদ ৬০ লক্ষ টাকা ফান্ডে রয়েছে। অথচ মেলাটি টেন্ডারে নেয়ার জন্য একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট ও মেলা ব্যবসায়ী ১ কোটি ৫০ লক্ষ টাকার উপরেও কোটেশন দিয়েছিলেন। কিন্তু লুবানা ইয়াছমিন শম্পা বাণিজ্য মন্ত্রীর কথা বলে তা তার ব্যক্তিগত লোকদেরকে দিয়েছেন।

এদিকে, মেলার অব্যবস্থাপনা, নারী উদ্যোক্তাদের কাছ থেকে বেশি আরে ভাড়া আদায় এবং সঠিক মুল্যায়ন না করাসহ বিভিন্ন বিষয়ে নিয়ে সিলেট উইমেন্স চেম্বারের বরাবরে আবেদন করেছেন, নারী উদ্যোক্তা মোছা. শামছুননাহার, কুলছুমা চৌধুরী, সুলতানা আক্তার, কাজী আমার রিতা, পেইজা সিনহা, তানজিনা চৌধুরী, মাহফুজা বেগম, মঞ্জশ্রী ব্যানার্জি, ইতিলিয়া সিনহাসহ অন্যান্যরা। তারা তাদের লিখিত অভিযোগে উল্লেখ করেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত বাণিজ্য মেলায় আমরা বেশ কয়েকজন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করি। আমাদের প্রত্যাশা ছিল, এই আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন, বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিচিতি সম্প্রসারণের সুযোগ পাবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আয়োজনে চরম অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে আমরা প্রত্যাশিত ব্যবসায়িক সুবিধা তো পাইনি, বরং আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি।

আমাদের অভিজ্ঞতায় মেলার উল্লেখযোগ্য অব্যবস্থাপনাগুলো হলো: প্রায় ৪০০টি স্টলের মধ্যে অধিকাংশ স্টল যথেষ্ট পরিকল্পিত, গোছানো ও পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধাসম্পন্ন হলেও নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত স্টলগুলো ছিল অত্যন্ত ছোট এবং গাদাগাদি করে স্থাপন করা। এতে পণ্য প্রদর্শন ও ক্রেতাদের চলাচলে ব্যাপক অসুবিধা হয়েছে।

নারী উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়নি। অথচ মেলার অন্যান্য অংশে বিদ্যুৎ সুবিধা তুলনামূলকভাবে ভালো ছিল। ফলে ব্যবসা পরিচালনায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। উদ্যোক্তাদের বানানো অনেক পরিমাণ খাবার নস্ট হয়েছে। যেটা আমাদের জন্য আর্থিক ক্ষতি। দীর্ঘদিন ধরে বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের পর আমাদের স্টলের স্থান পরিবর্তন করা হলেও নতুন স্থানটিও ছিল অপরিকল্পিত। স্টলগুলো ছিল অত্যন্ত ছোট এবং মেলার অন্যান্য স্থানে ইট সলিং করা থাকলেও আমাদের স্টলের সামনের অংশে ইট বিছানো ছিল না। ফলে ক্রেতাদের চলাচল ও স্টলে প্রবেশে অসুবিধা হয়েছে। বিদ্যুৎ সরবরাহের পর্যাপ্ত সুবিধা না থাকা সত্ত্বেও আমাদের ওপর অস্বাভাবিক ও অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হয়েছে, যা আমাদের কাছে হয়রানিমূলক ও অত্যন্ত হতাশাজনক মনে হয়েছে।

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও ব্যবসায়িক অগ্রগতির উদ্দেশ্যে আয়োজিত একটি মেলায় নারী উদ্যোক্তাদের প্রতিই এমন উদাসীনতা ও বৈষম্যমূলক ব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। এর ফলে আমাদের আর্থিক ক্ষতির পাশাপাশি মূল্যবান সময়, শ্রম ও ব্যবসায়িক সুযোগও নষ্ট হয়েছে।

তারা অভিযোগে আরও উল্লেখ করেন, বিগত কমিটির সময় যে মেলা গুলো অনুষ্ঠিত হয়েছে আমরা যথেষ্ট সন্মান এবং সুযোগ সুবিধা পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় এই যে বর্তমান নুতন কমিটিকে আমরা ভোট দিয়ে নির্বাচন করার পরে আজ আমাদের কে এতো অবহেলিত এবং হেয় পতিপন্ন করা হয়েছে, যা আমরা কখনো আশা করিনি। আমাদের জন্য আয়োজিত মেলা, কিন্তু আমরা সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। এটা সিলেট উইমেন চেম্বার অফ কমার্স এর জন্য বিব্রতকর এবং আমাদের জন্য অপমানজনক। এবং আমরা মনে করি এতে সিলেট উইমেন চেম্বারের জন্য অসম্মানজনক।

মেলার আয়-ব্যয়ের হিসাবের ব্যপারে সিলেট উইমেন্স চেম্বারের সদস্যরা বলেন, মাসব্যাপী মেলার আয়োজন খুশি হয়েছিলাম যে, চেম্বারের ফান্ডে টাকা জমা হবে। কিন্তু বর্তমানে তার কোন হিসাব মিলছে না। তাই তারা দাবি করেন সিলেট জেলা প্রশাসক যেন একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে অডিটের মাধ্যমে সঠিক হিসেব করান।

সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়, মেলায় প্রায় ৯ কোটি টাকার উপরে আয় হয়েছে। কিন্তু সরকারি হারে কোন ট্যাক্স বা কোষাঘারে টাকা জমা দেওয়া হয়নি।

সিলেট সিটি কর্পোরেশন সূত্র জানায়, মেলাটি যেহেতু সিটি কর্পোরেশন এলাকায় তাই, প্রতেক দোকানের ভাড়া অনুযায়ী এবং প্রবেশ টিকেটের উপর সরকার নির্ধারিত হারে ট্যাক্স দেওয়ার কথা। যা সিটি কর্পোরেশন পায়নি।

ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও খেলোয়াড় বৃন্দ জানান, মেলা শেষ হয়েছে দুইদিন আগে। কিন্তু এখনও খেলার মাঠ ছাড়ছে না মেলা ব্যবসায়ীরা। তারা উল্টো প্রশাসনকে বৃ্দ্ধা আঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে মেলার কার্যক্রম ।প্যান্ডেল, রাইড, স্টল ও বাঁশ-কাঠের অবকাঠামো সময়মতো না সরানোর ফলে শিশু-কিশোরদের খেলাধুলা, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম এবং জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মেলা শেষ হওয়ার পরও নাগরদোলা, ট্রেন ও নৌকার মতো রাইডগুলো মাঠে ফেলে রাখার অভিযোগ উঠেছে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, মেলার সামগ্রীক দিক এবং মাঠ বরাদ্দ দিয়েছেন উপজেলা প্রশাসন। তাই নির্বাহী কর্মকর্তাকে বলে দিচ্ছি, তিনি ব্যবস্থা নিবেন।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, মেলা শেষ হয়েছে ১৫ নভেম্বর। বর্তমানে কার্যক্রম বন্ধ থাকার কথা এবং দুই দিনের মাঠের অবকাঠামো সরিয়ে মাঠ পূর্ব রুপে ফিরিয়ে দেওয়ার কথা। যদি মাঠে মেলার কার্যক্রম চলে, তাহলে তা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,