editor

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস

আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস

5

ষড়যন্ত্রের রোষানলে হারিয়ে যাওয়া সুনালী অতীত।

6

লেখকঃ রুহুল আলম চৌধুরী উজ্জ্বল:::

সময় ও স্বার্থের প্রয়োজনে ঐতিহাসিক সত্যকে সাময়িক আড়াল করা যায়, কিন্তু সত্যের সূর্য উদয় ঠেকানোর সাধ্য কারো নেই। আজকের প্রজন্মের জানা উচিত ধার করা ভালোবাসার দিনটির চেয়েও মহিমান্বিত আরেকটি ঐতিহাসিক দিন আছে এ জাতির গৌরব গাথার। গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা আন্দোলনে ও এদেশের রাজনীতির ইতিহাসে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ বলে একটি ক্ষন রয়েছে। যে কেউ ভাবতে পারেন , আন্তর্জাতিক ভালোবাসা দিবসের ডামাডোলে আজকের এই দিনটিকে মুছে দেয়া হয়েছে।এ প্রজন্মের জানা উচিৎ বাংলাদেশের সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ রাজনৈতিক ইতিহাসের এক রহস্যময়চরিত্র। ইতিহাসের কোনো স্বৈরশাসকই তাদের স্বাধীনতা, দেশপ্রেম ও গনতন্ত্র বিরোধী অপকর্মের দায় এড়িয়ে যেতে পারেন নি, একমাত্র এরশাদ ছাড়া। যার শাসনকালে গনতন্ত্রকামী ছাত্রজনতার রক্তক্ষরণ হয়নি এমন দিন হাতে গোনা। ১৯৮২ সালে তাঁর শিক্ষামন্ত্রী ড. মজিদ খান বিতর্কিত শিক্ষানীতি ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব ও রেজাল্ট খারাপ হলেও যারা ৫০% শিক্ষার ব্যয়ভার দিতে সক্ষম, তাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয় এই ভ্রান্ত নীতিতে। এই নীতিতে দরিদ্ররা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতে পারে বলে ছাত্ররা এর প্রবল বিরোধিতা করে। মুলত এর বিরদ্ধে শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ডাক দেয়। ছাত্ররাই ১৭ সেপ্টেম্বর শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনের বিষয়ে একমত প্রকাশ করে। এর ধারাবাহিকতায় পরের বছর ’৮৩-এর ১৪ ফেব্রুয়ারি ওই শিক্ষানীতির বিরুদ্ধে সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ মজিদ খানের ওই কুখ্যাত শিক্ষানীতি প্রত্যাহার, বন্দি মুক্তি, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণমুখী, অসাম্প্রদায়িক শিক্ষানীতির দাবিতে ছাত্র জমায়েত ডাক দেয়। ছাত্রসংগ্রাম পরিষদের ডাকা ওই সমাবেশে পুলিশ গুলি করলে বহু হতাহতের ঘটনা ঘটে। শহীদ হন জাফর, জয়নাল, দীপালি সাহাসহ অনেকেই। পরে সারা দেশেই এই আন্দোলন ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম, সহ দেশের অন্যান্য স্থানেও হতাহতের ঘটনা ঘটায় এরশাদের লেলিয়ে দেয়া পুলিশ। সেদিন থেকেই ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে বলা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা দেশেই ঘটেছে একের পর এক হত্যাকান্ড ও গুমের ঘটনা। প্রতিবাদী ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ, পেশাজীবী এমনকি সাধারণ মানুষকেও জেলে পুরে নির্যাতন করতে থাকে এরশাদ সরকার। এমন আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেনকে হত্যা করে এরশাদের পুলিশ বাহিনী। এবং ১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদের সন্ত্রাসী বাহিনী গুলি করে হত্যা করে ডা. মিলনকে। এতেও শেষ রক্ষা হয় না এরশাদের। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পতন হয় দখলবাজ স্বৈরাচার এরশাদের। কিন্তু সেই সেনাশাসক দেশের রাজনীতিবিদ ও কতিপয় হলুদ গণমাধ্যমের আপসকামিতার সুযোগে ক্ষমতার দাপট দেখিয়ে বিদায় নিয়েছেন ধরনী থেকে।’ এই ঐতিহাসিক দিবস হিসেবে জানতে চাইলে তৎকালীন অন্যতম শীর্ষ ছাত্র নেতা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ১৯৭৫ পরবর্তী ডাকসুতে ছাত্রলীে থেকে নির্বাচিত ভিপি,ও ডাকসু ভবনে প্রতিক্রিয়াশীলদের রক্ত চক্ষু অপেক্ষা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির উত্তোলক,৭৫ রের প্রতিরোধ যুদ্ধা, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ বলেন ” ৫২-এর একুশে ফেব্রুয়ারির পর ’৮৩-এর ১৪ ফেব্রুয়ারির ছাত্র-শিক্ষকের তাৎপর্ময় বিশাল আন্দোলনকে বিস্মৃতির গহ্বরে নিক্ষেপ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী চক্রই চাপিয়ে দেওয়া অপসংস্কৃতির আড়ালে গণতন্ত্র যাত্রার সুনালী অতীত কে ইতিহাস থেকে মুছে দিতে চাইছে। সাবেক এ জাদরেল ছাত্রনেতা বলেন এখন আর এ নিয়ে নিয়ে কেউ মাথা ঘামায় না! কিন্তু সত্য হলো এই জাফর , জয়নাল , মুজাম্মেল , দিপালী সাহা , সেলিম দেলওয়ার আওয়ামীলীগ নেতা ময়েজুদ্দিন , শ্রমিক নেতা তাজুল ইসলাম , ছাত্রনেতা চুনু , রায়ফুন বসুনিয়া চট্রলার বাবর মুজিব , রাজশাহীর শাহজাহান সিরাজ, নুর হোসেন মিলন সহ হাজারো নাম না জানা আত্মার ক্রন্দন কি থামানো যাবে? তাঁদের অভিশাপ থেকে আমাদের বোধ ও বিবেককে কি রক্ষা করার উপায় আছে ? তাদের স্বজনরাই বা কেমন অনুভব করেন, সেই প্রশ্ন থেকেই যায়।” পরিশেষে, বিবেকবানদের কাছে আমার জানতে চাওয়া অন্যের থেকে ধার করা দিবসের চেয়ে এদেশের ছাত্রজনতার বীরত্বের ইতিহাস ধারণ ও পালন কি আমাদের নৈতিক দায়িত্ব নয়। বলাবাহুল্য ভালোবাসা দিবস নিয়ে আমার ব্যক্তিগত কোনো এলার্জি নেই।
লেখক : সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট।

8

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

1
7