editor
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নং ২২০৮। তারিখ ২০/৫/২০২৬।
নিখোঁজ তানজিদ হোসাইন মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তানজিদ হোসাইন সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর রহমতপুরের মো: শফিকুল ইসলাম ও হাসিনা বেগমের ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন মিরর ময়দান (অর্ণব-২৭) এলাকায় বসবাস করত এবং আম্বরখানা পয়েন্টস্থ ‘জামাল স্টোর’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করত।
গত সোমবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০টায় সে আম্বরখানা পয়েন্টের উক্ত কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয় কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও সে বাসায় না ফেরায় তার কর্মস্থলের মালিক মো: মামুনের সাথে যোগাযোগ করেন তার পিতা। তিনি জানান, তানজিদ রাত ১০টার দিকেই দোকান থেকে বের হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
তার কোজ পেলে নিকটস্থ থানা অথবা নিখোঁজের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নাম্বার 01792514405।
4 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক
2 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩
2 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম
6 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
3 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে
5 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত
2 সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 8
3 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স