admin
প্রকাশিত: 3:35 PM, December 28, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ২৮ ডিসেম্বর ২০২০ইংরেজি, ১৩ পৌষ ১৪২৭ বাংলা, ১২ জমাদিউল আউয়াল ১৪৪২ আরবী, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৯০৮ – সিসিলি, ইতালিতে ভয়াবহ ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হয়। ১৯১০ – ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়। ১৯২১ – কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্বোধন হয়। ১৯৭৪ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।
১৯৭৯ ঢাকার কুর্মিটোলায় জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর উদ্বোধন। বর্তমানে এর নাম শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর। ১৯৮৪ – ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
জন্ম: ১৯০৩ – জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। ১৯৩৭ – রতন টাটা, ভারতীয় শিল্পপতি। ১৯৪১ – পাকিস্তানের ক্রিকেটার ইন্তেখাব আলম। ১৯৪১ – লেখক রিজিয়া রহমান। ১৯৪৪ – ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবন-রসায়নবিজ্ঞানী।
মৃত্যু: ১৯২৫ – কবি সের্গেই এসিয়েনিন। ১৯২৭ – হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী ইউনানী চিকিৎসক হেকিম আজমল খাঁ। ১৯৩৬ – রাজিয়া খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। ১৯৯৩ – আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার। ২০০৪ – সুসান সনট্যাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
দিবস: কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড), প্রোক্লেইমেশন ডে(অস্ট্রেলিয়া), রিপাবলিক ডে (দক্ষিণ সুদান)
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,