editor
প্রকাশিত: 9:16 AM, October 24, 2020
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় আল-কারীম মিলনায়তনে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা (তারবিয়াত) অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাতের সঞ্চালনায় কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা (তারবিয়াত) অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আবু তাহের মিসবাহ বলেন, ইসলামী সমাজ বিপ্লবের জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই। তিনি আরো বলেন, ব্যর্থ জাহেলী সমাজ ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলামী বিপ্লব ত্বরান্বিত করতে ছাত্র সমাজকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সমকালে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রশিক্ষণ কর্মশালা শেষে কর্মী প্রত্যাশিদের লিখিত ও ভাইবা পরীক্ষা গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মাদ নূর উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মাহদী হাসান, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শেখ সাদী, সদস্য জুবায়ের আহমদ প্রমুখ।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,