editor

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

করোনা মহামারি: শিববাড়ীতে অরবিন্ধু ভট্টাচার্য্যরে রমরমা কোচিং বাণিজ্য

করোনা মহামারি: শিববাড়ীতে অরবিন্ধু ভট্টাচার্য্যরে রমরমা কোচিং বাণিজ্য

7

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ীস্থ জহির তাহির মেমরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্ধু ভট্টাচার্য করছেন বিলাস বহুল বহুতল ভবন ভাড়া নিয়ে অবৈধ কোচিং বানিজ্য। করোনা সংক্রমণরোধে ‘‘নেই কোনো স্বাস্থবিধি’’। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলে কোচিং সেন্টার বন্ধে নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু করোনার মতো মরণব্যাধির মধ্যেও থেমে নেই কোচিং বাণিজ্য। অনেক নামিদামি কোচিং সেন্টার থেকে ছয় মাস বা এক বছরের ফি এককালীন পরিশোধ করতে বলা হয়েছে। অগ্রিম ফি পরিশোধ না করলে কোচিং সেন্টারের ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে না।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী নিয়ে কোচিং পরিচালনা করছেন জহির তাহির মেমরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্ধু ভট্টাচার্য। এতে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। শিক্ষকের মুখে নেই মাস্ক।
অভিভাবকরা জানিয়েছেন, করোনার কারণে আর্থিক সংকটে আছে অনেকে। সংসারের নিয়মিত খরচ চালাতে হিমশিম খাচ্ছেন অধিকাংশ অভিভাবক। এমন পরিস্থিতিতে কোচিং এর ফি পরিশোধের এমন চাপ দেয়া অমানবিক। এমতাবস্থায় কোচিং ফি পরিশোধ অভিভাবকদের কাছে বোঝা হয়ে দাড়িয়েছে।
কোচিং চলা কালীন সময়ে জহির তাহির মেমরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্ধু ভট্টাচার্যের কাছে অবৈধ কোচিং এর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি এটা সম্পুন ভুুল করেছি। আর এরকম কাজ করবো না। আমি কোচিং সেন্টার বন্ধ করে দিবো।’’
শিক্ষাবিদরা কোচিং বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানিয়েছেন। একই সঙ্গে কোচিং বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে অভিভাবকদের আইনের আশ্রয় নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
শিক্ষক নামধারী কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি কোচিং বাণিজ্য করে অবিভাবকদের বেকায়দায় ফেলে মোটা অংকের অর্থ আদায়ের এই কৌশল বন্ধের দাবি জানিয়ে অবিভাবকরা অরও বলেন, যে সব শিক্ষকরা কোচিং করান তাদের অধিকাংশই নামিদামি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। তারা ক্লাসে ঠিকমতো না পড়িয়ে কোচিং এ ব্যস্ত। শিক্ষার্থী ও অবিভাবকরা কোচিং সেন্টারগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছে। করোনার মধ্যে আর্থিক সংকটেও কোচিং বাণিজ্য বন্ধ হয়নি বরং বেড়েছে।
ইংরেজি ও বাংলা মাধ্যমের বিভিন্ন বিষয় পড়ানোর জন্য সিলেটে সাধারণ মানের শিক্ষকের পাশপাশি রয়েছে নামিদামি কিছু শিক্ষক। করোনার আগে এসব শিক্ষকরা কোচিং সেন্টারে প্রতিদিন একাধিক ব্যাচ করে ক্লাস নিত। একটি ক্লাসের সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা ছিল। নামিদামি শিক্ষকদের প্রতি ক্লাসে একটি ব্যাচে ৩০ থেকে ৫০ জন পর্যন্ত শিক্ষার্থী উপস্থিত থাকত। কোচিং সেন্টারে ক্লাস করিয়ে বাংলা ও ইংরেজি মাধ্যমের একজন শিক্ষক মাসে বিশাল অংকের টাকাও আয় করেছে।
করোনা ব্যাধি সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। মন্দা চলছে অধিকাংশখাতে।
একজন বিশিষ্ট রাজনীতিবিধ বলেন, করোনাকালীন এই আর্থিক সংকটে কোচিং নিয়ে এই বাণিজ্য করা উচিত নয়। যারা এই কাজ করছে তারা অমানবিক আচরণ করছে। সরকারের উচিত এখনই এই বাণিজ্য বন্ধ করা। অবিভাবকদের প্রয়োজনে আইনের আশ্রয় নেয়া উচিত।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি

1 ঈদের ছুটির পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর খবরের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠ প্রকাশ করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

3 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

7 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

7 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

4 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

1
4