editor
প্রকাশিত: 6:51 PM, February 15, 2021
১৯৪৭ সালের ৭ই অক্টোবর পাকিস্তানে আগমনের দিনই তিনি লেফটেন্যান্ট কর্নেলের পদে উন্নীত হন এবং পাকিস্তান সেনাবাহিনীর গঠনরত সর্বপ্রধান কার্যালয়ে (এঐছ) কোয়ার্টার মাষ্টার জেনারেল শাখায় ফাষ্ট গ্রেড ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল পদে বিভিন্ন বিভাগের কার্যনীতির সমন্বয়, পরিকল্পনা ও অধীনস্থ বিভাগের অফিসার ও অন্যান্য স্তরের আমলাদের নিয়োগ, ‘পদোন্নতি, সংখ্যা নির্ধারণ ও সংশ্লিষ্ট বিষয়ের গুরুদায়িত্ব পালন করেন। এ পদে তিনি ষ্টাফ কলেজে শিক্ষা লাভ করার আগেই নিযুক্ত হয়ে এবং মাত্র ৭ বৎসর চাকুরী জীবনের মধ্যে বহু সিনিয়র অফিসারকে ডিঙ্গিয়ে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করেন। এ পদে অধিষ্ঠিত হওয়ার কিছুকাল পর কোয়েটা ষ্টাফ কলেজে ১৯৪৮ সনের ষ্টাফ কোর্সে যোগদান করেন। উল্লেখ্য সদ্য স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে বিদেশের কোন ষ্টাফ কলেজে গিয়ে প্রশিক্ষনের কোন ব্যবস্থা তখন ছিলনা। তাঁকে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর জন্য ইতোপূর্বে রক্ষিত সম্পদ বন্টনের দায়িত্ব দেয়া হয়। তিনি অতিশয় দক্ষতার সংগে সেই দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালে পশ্চিম পাকিস্তানে কোয়েটা স্টাফ কলেজ থেকে সামরিক বিভাগে পি.এস.সি ডিগ্রী লাভ করেন। কোয়েটা কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ অবিভক্ত ভারতে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা বাহিনী অফিসারদের পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করা। প্রথম প্রথম এ কলেজে কেবল ব্রিটিশ অফিসারদের পাঠানো হতো। পরে ভারতীয়দের জন্য এর দ্বার উন্মণক্ত করা হয়। অনেক বিখ্যাত সেনানায়ক এ কলেজ থেকে স্টাফ কাের্সে উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ফিল্ড মার্শাল মন্টগোমারি, ফিল্ড মার্শাল অচিনলেক, জেনারেল কারিয়াপ্পা, জেনারেল আইয়ুব খান, জেনারেল মানেক শ প্রমুখ। ওসমানী এ সময় হতে বিভিন্ন ব্রিগেডের ট্রেনিং টিমের ভারপ্রাপ্ত অফিসার নিযুক্ত হন এবং বিভিন্ন সেনাদলকে যুদ্ধক্ষেত্রে কৌশল শিক্ষাদানে তৎসংশ্লিষ্ট ব্যবস্থা, যুদ্ধ প্রস্তÍতি, পরিচালনা সম্পর্কে উন্নত প্রণালী অবহিত করান।
স্টাফ কলেজ থেকে পি.এস.সি ডিগ্রী লাভের পর তিনি ১৯৪৯ সালের জানুয়ারি মাসে সেনাবাহিনীর তদানীন্তন চিফ অভ দি জেনারেল স্টাফ এর জেনারেল স্টাফ মেজর জেনারেল রেজিন্ডে হার্টন এর জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ পদে নিযুক্ত হন। পরবর্তী পর্যায়ে তিনি এসিসষ্ট্যান্ট এ্যাডজুটেন্ট জেনারেল পদে অফিসার পদ প্রাথী নির্বাচন সম্পর্কীয় বিষয়ের দায়িত্বে নিযুক্ত হন। এই পদে থাকাকালীন সার্ভিসেস সিলেকশন বোর্ড (আই এস,এস,বি) এ যাওয়ার আগে শিক্ষা সংক্রাস্ত যোগ্যতা নির্ধারণের জন্য তিনি তিনটি বিষয়ের লিখিত পরীক্ষার প্রচলন করেন। ইহা যদিও বিশ^যুদ্ধ পূর্বকালের বৃটিশ ভারতীয় সেনাবাহিনীতে অফিসার নির্বাচনের জন্য ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত প্রতিযোগিতামূলক পরীক্ষার চাইতে সহজ সাধ্য ছিল। এই পরীক্ষা পদ্ধতি প্রচলনের ফলে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার ক্রটি ও কমিশন প্রার্থীদের শিক্ষা সন্বন্ধীয় দুর্বলতা ধরা পড়ে। পরবর্তীকালে পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল স্যার ডাগলাস গ্রেসী কর্তৃক একটি কমিটির চেয়ারম্যান রূপে কমিশন প্রার্থীদের কতিপয় দলের ফলাফলের প্রেক্ষিতে তাদের শিক্ষা,স্বাস্থ্য ও নেতৃত্বের জন্য অতি প্রয়োজনীয় মৌলিক গুণাবলীর নুন্যতম একটি বিস্তারিত বিশ্লেষণ তিনি প্রস্তুত করেন এবং এই সম্পর্কে সংশোধনী ব্যবস্থা ও অন্যান্য বিশদ ব্যাখ্যাসহ কমিটির প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিকট পাঠান। এ বিশ্লেষণে তদানীন্তন পূর্ব পাকিস্তানে ক্যাডেট কলেজ স্থাপনের বিশেষ সুপারিশ ছিল। এ দায়িত্ব পালনের এক বৎসর পরে তিনি সৈন্যদলের সহিত সক্রিয় কার্যে প্রত্যাবর্তন করেন এবং স্বেচ্ছায় লেফটেন্যান্ট কর্নেলের পদ ত্যাগ করে মেজরের পদে রাইফেল কোম্পানীর পরিচালক রূপে বাস্তব জ্ঞান লাভ করার জন্য চতুর্দশ পাঞ্জাব রেজিমেন্টের বিখ্যাত নবম ব্যাটালিয়নে যোগদান করেন। ব্যাটালিয়নের অধিনায়করূপে লেফটেন্যান্ট কর্নেলের পদে পুণ: উন্নীত হওয়ার পুর্বে তিনি ছয় মাস কোম্পানী কমান্ডার ও চার মাস সেকেন্ড ইন কমান্ড পদে অধিষ্ঠিত থাকেন। পরবতী পর্যায়ে তিনি ১০৫ নম্বর ব্রিগেড ট্রেনিং টিমের ভারপ্রাপ্ত অফিসাররূপে একটি কোম্পানী হতে ব্রিগেড গ্রুপ পর্যন্ত সেনাদলকে দ্বিপক্ষীয় যুদ্ধক্ষেত্রের কৌশল শিক্ষাদানে ও তৎসংশ্লিষ্ট ব্যবস্থা ও পরিচালনায় খ্যাতি লাভ করেন। এ গুরু দায়িত্ব সম্পাদন করিয়া তিনি তাঁর ব্যাটালিয়ান ৯/১৪ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়করূপে লেফটেন্যান্ট কর্নেল পদে পুণ: উন্নীত হন এবং ব্যাটালিয়নের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে উন্নত প্রণালীর শিক্ষা দান করেন।
১৯৫১ সালের জরুরী অবস্থার সময় তাঁর অধিনায়কত্বে এ পাঞ্জাব রেজিমেন্ট দীর্ঘপথ পাড়ি দিয়ে পাঞ্জাব সীমান্তে নিজেদের চাইতে বহু বেশী ভারতীয় সেনাবাহিনীর দৃঢ় মোকাবেলায় নিয়োজিত হয়। সেই সময় তাঁর ব্যাটালিয়ন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কর্তৃক পরিদর্শিত ও প্রশংসিত হয়। পল্টনের অধিনায়কত্বে তাঁর দক্ষতা সম্বন্ধে অনুকুল রিপোর্টের পর ওসমানীকে ১৯৫১ সালে তাঁর চাকুরী জীবনে প্রথমবারের মত তদানীন্তন পূর্ব পাকিস্তানে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয়। প্রথমে তিনি মাত্র তিন বৎসর বয়স্ক ফাষ্ট বেঙ্গল ব্যাটালিয়নের অধিনায়কত্ব করেন। এ সময় খুলনায় পুলিশ ও আর্মির মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতেই তিনি এর তাৎক্ষণিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। তৎকালীন প্রাদেশিক সরকারের রাজশাহী বিভাগের বাৎসরিক প্রশাসনিক রিপোর্টে এ বিষয়ের প্রশংসনীয় উল্লেখ করা হয়। পরে তিনি ইষ্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের পরিচালনার ভার গ্রহণ করে চট্টগ্রাম সেনানিবাসে সেন্টারের স্থায়ী নিবাসে রেজিমেন্ট স্থানান্তরিত করেন।
চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অগ্রণী। ১৯৫৩ সালে ১০৭ নম্বর ব্রিগেডে স্থায়ী কমান্ডারের অনুপস্থিতিতে তিনি চার মাসকাল ব্যাপী অস্থায়ী ভাবে ব্রিগেড কামান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালে তিনি জেনারেল হেডকোয়ার্টারের আইন কোর্স সমাপ্ত করেন। ফেব্রুয়ারি মাস থেকে পরবর্তী এক বছর তিনি ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডার। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতীক ব্যাঘ্র হওয়ায় রেজিমেন্টাল সেন্টারের কম্যাডেন্টকে ‘পাপা টাইগার’ বা ব্যাঘ্রপিতা বলা হতো। এছাড়া তিনি চট্রগ্রাম সেনানিবাসের প্রতিষ্ঠাতা ওসমানী ১৯৫১ হতে ১৯৫৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় ঢাকা, চট্রগ্রাম, যশোর ও খুলনাসহ এ অঞ্চলের সেনানিবাস সমূহের ষ্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করেন।
পরবর্তীকালে ১৯৫৫ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান রাইফেলস (ঊচজ) এর অতিরিক্ত কামান্ড্যাণ্ট হিসেবে পূর্ব বাংলা সরকারের অধীনে তাঁকে বহাল করা হয়। এই পদে থাকাকালে ১৯৫৫ সালের পুলিশ ধর্মঘটে ঢাকাস্থ পরিস্থিতি মোকাবেলার জন্য তাঁকে দায়িত্ব দেয়া হলে তিনি স্থিরবুদ্ধি ও দক্ষতার সাথে ব্যবস্থা গ্রহন করেন। এ সময় ই, পি, আর এ অবাঙ্গালিদের নিয়োগ তিনি বন্ধ করেন ও প্রথমবারের মত পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের ই,পি,আর এ নিয়োগের ব্যবস্থা করেন। এছাড়া সে সময় ঢাকার সংঘটিত পুলিশ বিদ্রোহ তিনি বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার সাথে দমন করেন। পূর্ব পাকিস্তানে নিযুক্ত থাকাকালে তিনি চট্রগ্রাম সেনানিবাসের গোড়াপত্তন করেন। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানে ক্যাডেট কলেজ স্থাপনের জোর প্রবক্তা।
পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে বহু বাধা বিঘ্ন মোকাবেলা করে নি:স্বার্থ ও নিবেদিত প্রাণ হয়ে এবং আপ্রাণ চেষ্টা করে ওসমানী যেসব বিষয়ে কৃতকার্য হন তা হচ্ছে-বঙ্গ সন্তান দ্বারা গঠিত ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বৈশিষ্টপুর্ণ ঐতিহ্য এবং রেজিমেন্টের সর্বশ্রেণির অফিসার ও সৈনিকদের মধ্যে সম্মিলিত জীবনী শক্তি গঠন, ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের শ্রেণীগঠন (বাঙালি সৈনিক দ্বারা) ভাঙ্গার উচ্চ পর্যায়ের পাঁচবারের অপচেষ্টার বলিষ্ঠ প্রতিরোধ করে মাত্র দু’টি ব্যাটেলিয়ান থেকে ছয়টি ব্যাটেলিয়ানে উন্নীত করান সেনাবাহিনীতে বাঙালির সংখ্যা শতকরা ২ থেকে শতকরা ১০ ভাগের অধিক এবং বাঙালিদের জন্য নির্দিষ্ট সংখ্যানুপাতে জুনিয়র কমিশন অফিসার পদ সহ সর্বস্তরে বাঙালি সৈনিকদের জন্য পদ সংরক্ষণ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাংলা গান “চল চল চল” মার্চ সঙ্গীতরূপে সরকারী অনুমোদন, পাকিস্তানের সামরিক বাদ্যযন্ত্রে সরকারীভাবে “ধন ধান্যে পুষ্পে ভরা” ও “গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ” সহ বাংলা গানের প্রচলন এবং ব্রতচারী (বাঙালি লোকনৃত্য) নৃত্যের পাকিস্তানে পুণর্জীবন এবং ব্রতচারী নৃত্যের বাংল গীতি ও বাদ্যযন্ত্রসহ বাঙ্গালি সৈনিক দ্বারা ব্রতচারী নৃত্যের প্রবর্তন তাঁর অন্যতম কীর্তি। অধীনস্থ এস সি ওÑদের দৈনন্দিন প্রতিবেদন বাংলা ভাষায় প্রদানের জন্য তিনি আদেশ জারি করেন।
১৯৫৫ সালের ডিসেম্বর মাসে ওসমানীকে পাকিস্তানের সামরিক সদর দফতরে পূর্ব পাকিস্তান রাইফেলস (ঊচজ) এর অস্থায়ী নিয়োগ থেকে ফিরে এসে তিনি জেনারেল ষ্টাফ অফিসার গ্রেড-১ পদে যোগদান করেন এবং এর অল্প দিন পরেই জেনারেল হেড কোয়াটার্স এর জেনারেল ষ্টাফ-এ ১৯৫৬ সালের মে মাসে মিলেটারী অপারেশনের ডেপুটি ডাইরেক্টর অর্থাৎ দেশ রক্ষার যুদ্ধ সম্পর্কীয় কার্য পরিচালনার মহাপরিচালকের দায়িত্বে নিযুক্ত ছিলেন। ১৯৫৬ সালের ১৪ মে মাসে ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে কর্ণেল পদে পদোন্নতি লাভ করেন এবং দেশ রক্ষা পরিকল্পনা ও সংশ্লিষ্ট নানা বিষয়ের সংযোজন কাজে আত্মনিয়োগ করেন। বহু সিনিয়র অফিসারকে ডিঙ্গিয়ে কর্ণেল পদে উন্নীত হন।
পরবর্তীতে একজন অফিসার হিসেবে তিনি সেণ্টো (সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন) এবং সিয়াটো (সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন) এ পাকিস্তানের অংশ গ্রহণে আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের দেশ রক্ষার পরিকল্পনায় নিয়োজিত হন এবং আন্তর্জাতিক সামরিক ও পরিকল্পনা বৈঠকে বিদেশে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেন। তাঁর সামরিক জ্ঞান ও দক্ষতা এবং সেই সঙ্গে সামরিক পর্যায়ে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনমনীয় মনোভাব সদস্য রাষ্ট্রের সামরিক সর্বাধিনায়কদের প্রশংসা অর্জন করেন। একবার সেন্টোর এক সদস্য রাষ্ট্রের চীফ অব ষ্টাফ (সামরিক বাহিনীর প্রধান) একটি গুরুত্বপূর্ণ সামরিক সমস্যা বিবেচনার জন্য গঠিত কমিটিতে ওসমাীকে তাঁর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে অনুরোধ করেছিলেন। পাকিস্তান এয়ার ডিফেন্স কমিটিরও তিনি সদস্য ছিলেন। বিভিন্ন যুক্ত সামরিক অনুষ্ঠানে যোগদান করা ছাড়াও তিনি সেনাবাহিনীর জেনারেল হেডকোয়াটার্সে দু’টি কমিটির সভাপতিত্ব ও পরিচালনা করেন। কিছুকালের জন্য তিনি অস্থায়ী ব্রিগেডিয়ারের পদে ডাইরেক্টর অফ মিলিটারী অপারেশন অর্থাৎ যুদ্ধ সম্বন্ধীয় কার্য ও পরিকল্পনার পরিচালক ছিলেন। এর পর দীর্ঘ ১০ বছর পর্যন্ত তাঁর কোনো প্রমোশনই হয়নি। পাকিস্তান সেনাবাহিনীতে কর্ণেল পদে কর্মরত থাকাকালীন ওসমানী একজন স্বাধীনচেতা বাঙ্গালী সেনা কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন।
একটি ঘটনা ঃ সময়টি ছিলো ১৯৫০ সালের ডিসেম্বর মাস। রাওয়ালপিন্ডি ক্লাবের উপর তলার এক কক্ষে ঘুমিয়ে আছেন ওসমানী। হঠাৎ গুলির আওয়াজে তাঁর ঘুম ভেঙ্গে গেল। ওসমানী কাঁচের জানালা খুলে দেখতে চাইলেন, কি ব্যাপার। যেই তিনি জানালা খুললেন, একটি বুলেট ছুটে এলো কাঁচের জানালা ভেঙ্গে চুরমার করে দিলো। ওসমানী সাথে সাথে মেঝে শুয়ে পড়লেন। বাঙ্গালী বিদ্বেষী পাকিস্তানীদের গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো থেকে বেঁচে গেলেন। কিছু সময় পর তিনি নীচে নেমে এসে দেখেন দারোয়ান দু’জন গুলিবিদ্ধ। আহত পাখির মত তারা ছটফট করছে। মুহুর্তের মধ্যে একটি এম্বুলেন্স এসে গেলো। ওসমানী তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা খবর পেলেন কি করে ? উত্তরে তারা জানালো কে বা কারা ফোন করে জানিয়েছেন। এভাবে ওসমানী জীবন মরণ চেষ্টা করে পাকিস্তান সেনাবাহিনী তথা বাঙ্গালীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছেন।
১৯৬১ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট যখন বিভিন্ন চুক্তিতে যোগদানের পুনর্বিবেচনা করার নির্দেশ দান করেন এবং এর জন্য পররাষ্ট্রমন্ত্রী একটি ইন্টার মিনিস্টারিয়াল কমিটি গঠণ করেন। এতে ওসমানী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রতিনিধি ও মুখপাত্র মনোনীত হন এবং পাকিস্তানের পররাষ্ট্রনীতির পুনর্বিবেচনা ও তৎসংশ্লিষ্ট সিদ্ধান্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৬৪ সালে তাঁকে আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক ব্যবস্থা সম্পর্কে অনুধাবন ও মুল্যায়ন করার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। তিনি সাঁজোয়া, ক্ষেপনান্ত্র, গোলন্দাজ ও পদাতিক এবং বিমানবাহিনীকে শত্রু ও অস্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা প্রধান এবং পেন্টাগণসহ গুরুত্বপূর্ণ সামরিক প্রতিষ্ঠান পরিদর্শন ও যুক্তরাষ্ট্রের জাতীয় ভিত্তিতে পরিকল্পনার সমন্বয় ব্যবস্থা প্রত্যক্ষ করে দেশে প্রত্যাবর্তন করে সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট কমিটিতে রিপোর্ট পেশ করেন।
১৯৬৫ সালের সেপ্টেম্বরে পাক-ভারত যুদ্ধে (ডি ডি এম ও) ডেপুটি ডাইরেক্টর অফ মিলেটারী অপারেশন হিসেবে যুদ্ধরত বিভিন্ন সামরিক হেডকোয়ার্টাসের সাথে সংযোগ রক্ষার্থে যুদ্ধ ক্ষেত্রে যাওয়া ছাড়াও যুদ্ধের প্রাক্কালে, যুদ্ধের সময় ও পরবর্তী কালে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সুনাম ও উন্নতির প্রতি তাঁর গভীর আগ্রহ তাঁকে বেদিয়ান-কাসুুর ফ্রন্টে যুদ্ধরত ফাষ্ট ব্যাটেলিয়ন বার বার আকর্ষণ করত। সেনাবাহিনীতে বাঙালী সৈনিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। বাঙ্গালীদের সেনাবাহিনীতে সুযোগ না দেওয়ার জন্য বাঙ্গালি-বিদ্বেষী পাকিস্তানী মহল মিথ্যা প্রচারণা চালাতো যে, বাঙালীরা সামরিক জাতি নয়, তারা সেনাবাহিনীতে চাকরি পাওয়ার যোগ্য নয়। তিনি প্রমাণ করেছেন যে, বাঙ্গালীরা শৌয্য-বীর্যে কারো থেকে পেছনে নেই। সাধারণ সৈনিকের প্রতি ছিল তাঁর অকৃত্রিম স্নেহ এবং বাঙ্গালীদের প্রতি ছিল তাঁর সর্বোচ্চ ভালবাসা। পাক ভারত যুুদ্ধের ফলাফল, অভিজ্ঞতা ও শিক্ষা থেকে পূর্ব পাকিস্তানবাসীর চোখ খুলে গিয়েছিলো। যুদ্ধের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানবাসীর অসহায় অবস্থার করুণ চিত্র ফুটে ওঠে। এই সময় পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রসমাজ ও জনগণের সচেতন-অংশ পূর্ব পাকিস্তানের অসহায় অবস্থা অবলোকন করেছেন, উপলব্ধি করেছেন যে, আসলেই পূর্ব পাকিস্তান অরক্ষিত। পাক-ভারত যুদ্ধের সময় ওসমানি পাকিস্তান সেনাাহিনীর সামরিক অপারেশনের ডেপুটি ডাইক্টের পদে আসীন ছিলেন। তিনি ভালো করেই জানতেন কেন্দ্রীয় শাসকগোষ্ঠী দেশের বাঙালি অধ্যুষিত পূর্বাঞ্চলকে ফুটো করে রেখেছে কিন্তু যুদ্ধের অভিজ্ঞতায় হাড়ে হাড়ে তারা টের পেলেন রাজনৈতিক অর্থনৈতিক সামরিক তথা সবদিক দিয়েই পূর্ব পাকিস্তানকে নিঃস্ব-রিক্ত করে রেখেছে। ওসমানী যুদ্ধ চলাকালীন তাঁর দায়িত্ব পালনের পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুর্বলতা কাটাতে সচেষ্ট ছিলেন এবং যুদ্ধকালীন ও পরবর্তী সময়েও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সুনাম ও দক্ষতা ধরে রাখতে অত্যন্ত পরিশ্রম করেন। ওসমানী পাকিস্তানে তাঁর চাকরিজীবনের গোটা সময়ই সরকার ও সামরিক কর্তৃপক্ষের ষড়যন্ত্রের জালে আটকা থেকেছেন।
বাংলা ভাষার প্রতি ওসমানীর প্রগাঢ় ভালোবাসা ছিল। সে সময় সেনাবাহিনীতে সুবেদার মেজরদের উর্ধ্বতন অফিসারদের নিকট দৈনন্দিন একটি রিপোর্ট দেওয়ার নিয়ম ছিল এবং সে রিপোর্ট লিখতে হতো উর্দুতে। জেনারেল ওসমানী সর্বপ্রথম তাঁর বাঙালি সুবেদার মেজরদের বাংলা ভাষায় দৈনন্দিন রিপোর্ট দেওয়ার নিয়ম চালু করেন। এজন্য পাকিস্তানী সামরিকচক্র তাঁর নিকট কৈফিয়ত তলব করে। তিনি এর যথাযোগ্য জবাব দিয়েছিলেন। এসব কারণে তিনি পাকিস্তানি সামরিকছক্রের বিরাগভাজন হন। অনেকের মতে বাঙালি-প্রীতির জন্য তিনি স্বৈরশাসক আাইয়ুব খানের কুনজরে পড়েন এবং কর্নেল পদের পর তাঁর আর কোন পদোন্নতি হয়নি। সে সময় সামরিক শিক্ষা ও কর্মদক্ষতার দিক দিয়ে তাঁর সমকক্ষ কেউ না থাকা সত্ত্বেও তাঁর পদোন্নতি বন্ধ করে দেওয়া হয়।
চাকুরী জীবনের শেষের কয়েক মাস নিজের দায়িত্ব ছাড়া আরো এক কর্মভার তাঁর উপর অর্পন করা হয়। ওসমানীকে সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে । এছাড়া পাকিস্তান এয়ার ডিফেন্স কমিটির সদস্যও ছিলেন তিনি। তিনি অতি উৎসাহ ও উদ্যোগের সাথে পাকিস্তান সেনাবাহিনীর এককালীন উন্নতমানের গৌরব পুনরুদ্ধারে ব্রতী হন। ক্রীড়ার মান অবনতির কারণে সামরিক বাহিনীর ক্রীড়া সংস্থাগুলোতে তরুণ খেলোয়াড়দের অনুপস্থিতি অনুধাবন করে তিনি এ সম্বন্ধে জরুরী ও কার্যকরী ব্যবস্থা অবলম্বন করেন। সর্বপ্রথমে তার দৃষ্টি সামরিক হকি টিমের উপর নিপতিত হয়। তাঁর বিশেষ নির্দেশনার ফলে মাত্র তিন মাসের মধ্যে ১৯৬৬ সালে অনুষ্ঠিত জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ খোলায় সেনাবাহিনী দল কৃতিত্বেও সাথে ফাইনালে উন্নীত হয়।
কর্ণেল আতাউল গণী ওসমানী ভাষায়-“অহিংসা অসহযোগ আন্দোলনের দিনগুলিতে পাকিস্তান বাহিনী কর্তৃক নির্বিচারে বাঙ্গালি হত্যা, বাঙালি সৈনিকদের মনে গভীর ভাবে রেখাপাত করে। জাতীয়তাবাদী চেতনা ও সংগ্রামী মনোভাব গড়ে ওঠে।” পাক প্রফেসর জি. ডব্লিউ. চৌধুরী এক স্বাক্ষাৎকারে বলেন-“পাকিস্তানের জেনারেলরা নিজেদের এতই শক্তিশালী মনে করতেন তাদের কাছে বাঙালিরা এতই ঘৃণিত ছিল যে বাঙালিদের সংগে একটি সম্মানজনক ফয়সালার দরকার এটা তারা প্রথম থেকেই বিশ্বাস করতেন না। তাঁর ধারণা ছিল, বুলেটের মাধ্যমেই তারা ৭২ ঘন্টার মধ্যে পূর্ব পাকিস্তানের সমস্যার সমাধান করতে পারবেন”।
জেনারেল ওসমানী আইয়ূব খানের একজন ঘোর সমালোচক ছিলেন। এজন্য যে আইয়ূব খান গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিলেন এবং এই কু-কাজে তিনি গোটা সামরিক বাহিনীকে নির্বিচারে ব্যবহার করেছিলেন। আইয়ূব খান তাঁকে ভাল চোখে দেখতেন না, তাই যোগ্যতা থাকা সত্ত্বেও তার মত শিক্ষিত নিষ্ঠাবান অফিসার পাকিস্তান সেনাবাহিনেিত কর্ণেল র্যাংকের উপরে উঠতে পারেননি। পরে অবশ্য ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে তিনি তাঁর যোগ্যতার যথোপযুক্ত প্রমাণ দিয়েছিলেন।
১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের জরুরী পরিস্থিতিতে কর্নেল পদের জন্য নির্ধারিত চাকুরী সীমার চেয়েও বেশীসময় কর্তব্যরত, যুদ্ধ সন্বন্ধীয় কার্য ও পরিকল্পনার মহাপরিচালক ও কর্নেল পদে উন্নীত হবার ঠিক দশ বছর পর ১৬ মে ১৯৬৬ সালে ওসমানী অবসর প্রস্তুতির ছুটি নেন এবং ১৬ই ফেব্রুয়ারি ১৯৬৭ সালে পাকিস্তান সেনা বাহিনী থেকে অবসর গ্রহণ করেন ও নিয়মিত অফিসারদের সংরক্ষিত লিষ্টে (রেগুলার রিজার্ভ অফ অফিসার্স) স্থানাস্তরিত হন।
লেখক ঃ মো. জিয়ারত হোসেন খান, সহকারী কীপার, ওসমানী জাদুঘর, সিলেট
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,