admin

প্রকাশিত: 3:39 PM, January 5, 2021

পাঠকের কথা

পাঠকের কথা

এই সময় পিয়াজ
আমদানি আত্মঘাতি
মো.আব্দুল মালিক
এক সময় বাংলাদেশ পিয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ এসব মসলা জাতীয় পণ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। কিন্তু সরকারের যথাযথ উদ্যোগের অভাব এবং কোন কোন ক্ষেত্রে ভুল নীতির কারণে বিগত বছরগুলিতে বাংলাদেশ এসব পণ্যে আমদানি নির্ভর হয়ে পড়েছে। সিংহভাগ পিয়াজ, হলুদ, শুকনা মরিচ আমদানি হয় ভারত থেকে। রসুন ও আদা আসে চীন থেকে। তাছাড়া আদা ও অন্যান্য মসলাজাতীয় দ্রব্য প্রচুর পরিমাণে অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়ে থাকে। প্রয়োজনে আমদানি করে চাহিদা মেটাতে হবে এটা কোন দোষের নয়। তবে উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন জাতীয় স্বার্থে প্রয়োজন।
বাঙ্গালির রসনা বিলাসে পিয়াজের স্থান খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় পিয়াজের খাদ্যমান ভালো হওয়া স্বত্ত্বেও আকার ছোট ও ভারতীয় পিয়াজের মতো সুন্দর না হওয়ায় ভোক্তারা দেশীয় পিয়াজে ততটা আগ্রহী নন। ফলে পিয়াজের বাজার চলে গেছে ভারতের দখলে। গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ করে পিয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। বিপাকে পড়েন বাংলাদেশ সরকার ও জনগণ। পিয়াজের দাম বেড়ে দাঁড়ায় প্রতি কেজি ১০০/১৫০/- টাকা। ২০১৯ সালেও ভারত সরকার এভাবে হঠাৎ করে পিয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পিয়াজের সংকট দেখা দেয়। ২০১৯ ও ২০২০ সালের এই সংকট দেখে দেশীয় চাষীরা পিয়াজ উৎপাদনে মনযোগী হন। গতবারের তুলনায় এবার দেশীয় পিয়াজের উৎপাদন অনেক বেড়েছে। বর্তমানে দেশী পিয়াজ বাজারে আসতে শুরু করেছে। এমতাবস্থায় গত ২৮ ডিসেম্বর ভারত আবার পিয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়। ইতোমধ্যে বাংলাদেশে ভারতীয় পিয়াজ আসতে শুরু করেছে। এই ভরা মৌসুমে ভারতীয় পিয়াজ বাজারে আসলে দেশীয় উৎপাদকরা মার খাবে, কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে। ফলে কৃষকরা আর পিয়াজ চাষে উৎসাহিত হবেন না। ভারত যদি তার দেশ ও জাতির স্বার্থে সংকটময় মুহূর্তে পিয়াজ রপ্তানি বন্ধ করে দিতে পারে। তাহলে বাংলাদেশের কৃষকের স্বার্থে ও পিয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এ সময় বাংলাদেশ পিয়াজ আমদানি বন্ধ রাখতে পারবে না কেন ? এই মূহুর্তে যদি পিয়াজ আমদানি বন্ধ রাখা হয় বা আমদানিকৃত পিয়াজের ওপর টেক্স, ভ্যাট বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেশীয় কৃষকরা উপকৃত হবেন, প্রকারান্তরে দেশ লাভবান হবে। তাই জাতীয় স্বার্থে অবিলম্বে ভারতীয় পিয়াজ আমদানি বন্ধ করা বা টেক্স, ভ্যাট বাড়িয়ে দেওয়া উচিত। এ ব্যাপারে সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, অর্থনীতিবিদ, ও নীতিনির্ধারকদের সু-দৃষ্টি আকর্ষণ করছি।

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,