editor

প্রকাশিত: 10:07 PM, November 10, 2021

পানি খাওয়ার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে প্লাস্টিকের বোতল

পানি খাওয়ার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে প্লাস্টিকের বোতল

রোমান আহমদ :: পানি খাওয়ার খুব সহজ একটি মাধ্যম হয়েছে প্লাস্টিক বোতল । কারণ এটা সব জায়গায় হাত বারালে পাওয়া যায়। প্লাস্টিকের বোতলের পানি। এমন কি অনেকেই বাচ্চা শিশুর জন্য গরম দুধ ভর্তি ও গরম পানিতে ফুটায়। অর্থাৎ প্লাস্টিক বোতলের চাহিদা অনেক বেশি। শুধু পানি খাওয়া নয় তরল খাদ্যপণ্য দুধ, মধু,আইসক্রিম, ড্রিঙ্ক জুস , ও ঔষধ রাখা এমন নানা নানা করনে ব্যবহার করা হয় হরেক রকম প্লাস্টিক বোতল। সহজে ভাঙ্গেনা ও বহন করা সহজ অর্থাৎ দামে ও কম। এমন সব সুবিধা থাকায় প্লাস্টিক বোতলের ব্যবহার বেরেই চলেছে, তবে বারবার সব ধরনের প্লাস্টিক বোতল যথেচ্ছ ব্যবহার মোটেই স্বাস্থ্য কর নয়। এটা আপনার জন্য ডেকে আনতে পারে বা হয় ত এরি মধ্যে ডেকে এনেছে ভয়াবহ বিপদ। কখনো কি লক্ষ করেছেন প্লাস্টিক বোতলের নিচে থাকে ত্রিকোণ চিহ্ন তবে সে নিয়ে কোন ভাবনা চিন্তা করেন্নি, বিভিন্ন প্লাস্টিক বোতলে নিচে বা চারিত্রিক ইনডেক্স জানাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। প্লাস্টিক বোতল টি কোন বিধি সম্মতি বাবে তৈরি তারি প্রমাণ পাওয়া যায় ত্রিকোণ চিহ্ন থেকে। অর্থাৎ এর মধ্যে থাকা সংখ্যা টি নির্দেশ দেয় বোতল টি কত টা নির্ভর যুগ্ম বা কত বার ব্যবহার করা যাবে।

ত্রিকোণ চিহ্ন থাকা মানে নিশ্চিত হতে পারেন, যে প্লাস্টিকের বোতলটি বিধিসম্মত ভাবে তৈরি হয়েছে। কিন্তু ভিতরের নম্বরের মানে কি? এই নম্বরের মানে জানলে, বুঝে যাবেন কোনও বোতল কত বার ব্যবহার করা উচিত। বিস্তারিত জেনে নিন।

নম্বর যখন ১

পিইইটি বা পিইটি ১ মানে পলিইথিলিন টেরিপথ্যালিট। এই প্লাস্টিকগুলি একবার ব্যবহার করার যোগ্য। এগুলি বারবার ব্যবহার করা বা গরম করা উচিত নয়। গরম করলে এর থেকে এক ধরনের বিষাক্ত তরল বা অ্যান্টিমনি বার হয় যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর।

নম্বর যখন ২

হাই ডেনসিটি পলিথিলিন বা ২ নম্বর প্লাস্টিক থাকলে বুঝতে হবে সেটা রিসাইকেল করা বা পুনর্ব্যবহৃত প্লাস্টিক। এগুলি তুলনামূলক ভাবে শক্তপোক্ত। সূর্যের রশ্মিতে বা খুব বেশি (অথবা খুব কম) তাপমাত্রায় এর কোনও চারিত্রিক ক্ষতি হয় না।

নম্বর যখন ৩

পলিভিনাইল ক্লোরাইড বা ৩ নম্বর প্লাস্টিকের নাম আমরা অনেকেই জানি— পিভিসি। এই ধরনের প্লাস্টিকে অক্সিডেশন হয় না, তাই বহু দিন রেখে দেওয়া যায়। খেলনা, জলের পাইপ, ডিটারজেন্টের বোতল এবং আরও নানা ধরনের জিনিসে পাওয়া যায় এই প্লাস্টিক। তবে এতে খাবার বা পানীয় না রাখাই ভাল। বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

নম্বর যখন ৪

লো ডেনসিটি পলিথিলিন। এই ধরনের প্লাস্টিক সাধারণত অন্যগুলির তুলনায় কম ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। এগুলি বারবার ব্যবহার করা গেলেও সব সময় রিসাইকেল করা যায় না। ময়লা ফেলার প্লাস্টিক, জামা কাপড়ের মোড়ক, খাবারদাবারের প্লাস্টিকের মতো জিনিসে এগুলি ব্যবহার করা হয়।

নম্বর যখন ৫

পলিপ্রোপিলনকে সুরক্ষিত ধরে নেওয়া হয়। সস বা অন্য খাবারের স্যাশে, দই বা চিজের প্যকেজিং, স্যানিটারি প্যাড, বাচ্চাদের ডাইপার, বাচ্চাদের দুধের বোতল, গবেষণার সরঞ্জাম এবং আরও অনেক ধরনের জিনিসে ব্যবহার হয় এই প্লাস্টিক। এগুলি রিসাইকেল করা সম্ভব। এগুলি মাইক্রোওয়েভেও ব্যবহার করা যায়। তবে ডিশওয়াশারে এগুলি পরিষ্কার না করে হাতে ধুয়ে নেওয়াই ভাল।

নম্বর যখন ৬

পলিস্টিরিন বা ৬ নম্বর প্লাস্টিক। রেস্তোরাঁর টেকআওয়ে খাবারের প্যাকেট, ডিসপোজিব্‌ল থালা বাটি, চামচের মতো বহু জিনিস এই দিয়ে তৈরি। অথচ এই প্লাস্টিক থেকেই ক্যানসার হতে পারে। কোনও খাবার অর্ডার করে এনে সেই বাটি-কৌটো অনেকেই রেখে দেন। কিন্তু গরম খাবার এই প্লাস্টিকের সঙ্গে মিশে আপনার শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। বিষক্রিয়া হয়ে গেলে ঘুমের ব্যাঘাত, ক্লান্তি, বমি ভাবের মতো সমস্যা হতে পারে। বাইরে খেতে গেলে সঙ্গে কাচের কৌটো নিয়ে যান, যাতে বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতে পারেন। ধাতব স্ট্র ব্যবহার করুন এবং সারাক্ষণ সঙ্গে রাখুন। এই প্লাস্টিকের তৈরি গ্লাসে বা কাপে গরম চা কফি খাওয়া অত্যন্ত ক্ষতিকর। তাই কাগজের কাপ ব্যবহার করুন। অর্ডার করা খাবারের বাটি-কৌটো ফেলে দিন।

নম্বর যখন ৭

পলিকার্বোনেট প্লাস্টিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নামে প্রচলিত। কম্পিউটার, ল্যাপটপ, আইপ়ড, সানগ্লাসের, ২০ লিটারের মিনারেল ওয়াটারের পাত্র ও আরও নানা রকম জিনিসে ব্যবহার হয় এই প্লাস্টিক। এই প্লাস্টিক মায়ের গর্ভের ভ্রুণে নানা রকম ক্ষতি করে গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে। হালের গবেষণা বলছে বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের শরীরেও এর প্রভাব পড়ে। বিশেষ করে হৃদ্‌রোগ, ক্যানসার, এবং বন্ধ্যাত্বের মতো বেশ কিছু সমস্যার সঙ্গে যোগ পাওয়া গিয়েছে এই ধরনের প্লাস্টিকের।

তবে প্লাস্টিকের ওপর চিহ্ন বা যাই থাকুক তার আর অর্থ নিয়ে তর্ক বিতর্ক হোক। এর ব্যবহার বিষয় নিয়ে আপনাকেই ভূমিকা পালন করতে হবে।

সুতরাং সচেতন হন,সুস্থ থাকুন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,